
খামেনির মৃত্যু ও ইরানে হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকে আচ্ছন্ন বিশ্ব। পাকিস্তানের করাচিতে খামেনিপন্থী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২১ জন। এছাড়া, ইরানি জনগণের সমর্থনে রাস্তায় নেমেছে ইরাক, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাধারণ মানুষ। এদিকে খামেনির মৃত্যু এবং ইরানে হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশ।

আনোয়ার উল্লাহ হত্যার ঘটনায় মহানগরী জামায়াতের নিন্দা
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় জামায়াত নেতা মোহাম্মদ আনোয়ার উল্লাহ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
রাজবাড়ীর গোয়ালন্দে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

‘কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদল-যুবদল ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা জড়িত’
বিবৃতিতে ছাত্রশিবির
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও উদ্দেশ্যমূলকভাবে এর দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর হীন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না, ছাত্রদলকে সভাপতি জাহিদুল
শিক্ষার্থীদের ওপর হামলায় নিন্দা-প্রতিবাদ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। পরে আরেক ফেসবুক পোস্টে গঠনমূলক রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে ছাত্রদলের উদ্দেশ্যে জাহিদুল লেখেন, 'শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না।'

বইমেলায় হট্টগোলের ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার
অমর একুশে বইমেলায় একটি স্টলে বাগবিতন্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিক অধিকার ও আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে মনে করেন তিনি।

নারীদের বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ
সম্প্রতি দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনায় যারা বাধা দিয়েছে তাদের প্রতি নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা-প্রতিবাদ
বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার) বেলা ২টার দিকে পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) ছাত্রশিবির থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের বহিরাগত প্রভু নেই: যুবদল সভাপতি
কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব ভারতের। তারা সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের অবহেলা ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বহিরাগত কোনো প্রভু নেই। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লংমার্চ কর্মসূচি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।