ঢাকা কলেজ
জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকট: প্রায় দুইশো বছরের ঐতিহ্য হারিয়ে অচল ঢাকা কলেজ

জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকট: প্রায় দুইশো বছরের ঐতিহ্য হারিয়ে অচল ঢাকা কলেজ

আবেদন হারাতে বসেছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। ভবন সংকট, ল্যাবে পর্যাপ্ত উপকরণের অভাব, লাইব্রেরিতে বই সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। প্রায় দুইশো বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ফলে দিন দিন পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ অবহেলা-অযত্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা। তবে সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনায় ফের ঘুরে দাঁড়াতে পারে কলেজটি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭ কলেজ ভর্তি ২০২৫-২৬: কোন কলেজে কত আসন?

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭ কলেজ ভর্তি ২০২৫-২৬: কোন কলেজে কত আসন?

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ (বুধবার, ১০ জুন) থেকেই বহুল প্রতীক্ষিত সাত কলেজ ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু (7 College Admission Online Application Start Date) হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন (Dhaka Central University 7 College Admission Seat Capacity 2025-2026)।

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে। রাষ্ট্রকে ধারন করতে হবে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ ) ঢাকা কলেজ অডিটোরিয়াম কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক ফয়সাল

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক ফয়সাল

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ফরহাদ বিন নূর এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মো. ফয়সাল আহমেদ।

‘শান্তিচুক্তির’ এক মাসের মাথায় ফের সংঘর্ষে ঢাকা ও আইডিয়াল কলেজ

‘শান্তিচুক্তির’ এক মাসের মাথায় ফের সংঘর্ষে ঢাকা ও আইডিয়াল কলেজ

এক মাস আগে ‌‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সকালে দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’, সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’, সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনার পর অবশেষে শান্তি প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হলো এক ‘অনন্য চুক্তি’। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে এই অভিনব উদ্যোগ নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত কয়েকজন

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত কয়েকজন

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনা কাভার করতে গিয়ে আহত হয়েছেন এখন টিভির সংবাদকর্মী। এসময় শিক্ষার্থীসহ আরও বেশ কয়েকজন আহত হন। গতকাল (রোববার, ১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ উত্তেজনা শুরু হয়। রাজধানীর নীলক্ষেত এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে এ ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে অন্তর্বর্তী প্রশাসন। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকের (বৃহস্পতিবার, ২১ আগস্ট) এ ঘটনায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

দ্রুত অধ্যাদেশের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

দ্রুত অধ্যাদেশের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এর এক পর্যায়ে আজ (বুধবার, ৬ আগস্ট) সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে কিছুক্ষণ অবরোধ পালন করেছে তারা।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারিতে ৭ কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারিতে ৭ কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

২৬ আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির আল্টিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ (বুধবার, ৬ আগস্ট) সকালে সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজে ভোক্তা অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা কলেজে ভোক্তা অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা কলেজে ‘ভোক্তা অধিকার বিষয়ে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।