আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে গুলশান নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসকের নিকট দায়িত্বভার অর্পণ করেন।
দায়িত্বভার গ্রহণের পরপরই নগর প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সঙ্গে নিয়ে মিরপুর-২ এ অবস্থিত ডিএনসিসির মশক নিধন ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন।
আরও পড়ুন:
পরিদর্শনকালে মশক নিধন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং মশক নিয়ন্ত্রণে করপোরেশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।’
এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





