
পে-স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা
৯ম পে-স্কেল ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) সকাল ১০টায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। এসময় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মো. মাহমুদুল হাসান।

কারসাজি করে ব্যবসায়ীরা এলপি গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

আলজেরিয়ার রাষ্ট্রদূতের উপহার ‘নৌকা’ ফেরত দেবেন কি না—পাঠকের পরামর্শ চাইলেন জ্বালানি উপদেষ্টা
আলজেরিয়ার রাষ্ট্রদূতের উপহার হিসেবে পাওয়া একটি প্রতীকী ‘নৌকা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ নিয়ে জনমত জানতে চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জ্বালানি উপদেষ্টার
বিদেশে টাকা পাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য এক হাজার টাকার নিচে থাকা উচিত।

পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস দেয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস সরবরাহ করা হবে না। আজ (বুধবার, ৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি সরকার গুরুত্ব দিয়ে দেখছে, কর্মসূচির প্রয়োজন নেই’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আন্দোলনের পর প্রকৌশলী শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে, তাই নতুন কোনো কর্মসূচির প্রয়োজন নেই। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সচিবালয়ে, পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা শেষে তিনি এ তথ্য জানান।

প্রথমবার পাইপলাইনে চট্টগ্রাম থেকে রাজধানীতে শুরু হলো জ্বালানি তেল সরবরাহ
দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের বাণিজ্য কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের স্বয়ংক্রিয় বা ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করলো বিপিসি। আজ (শনিবার, ১৬ আগস্ট) সকালে পতেঙ্গায় ডেসপাস টার্মিনালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এতে জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এতে বছরে তেল পরিবহনে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকা।’ আগামীতে দুর্নীতি ও অপচয় কমিয়ে প্রকল্প ব্যয় কমানোর আহ্বান জানান তিনি। এদিকে গুরুত্বপূর্ণ এ পাইপলাইন রক্ষণাবেক্ষণে ও নিরাপত্তার জন্য জনগণ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল হাসান।

'এনবিআরকে দুই ভাগ করার বিষয়ে অধ্যাদেশে মৌলিক ত্রুটি ছিল'
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন দুই বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরেই কর্মকর্তারা আন্দোলনে নামেন; পরবর্তীতে যা সরকারবিরোধী আন্দোলনে রূপ দেবার ষড়যন্ত্র ছিল। জ্বালানি উপদেষ্টা জানান, এনবিআরকে দুই ভাগ করার বিষয়ে অধ্যাদেশে মৌলিক ত্রুটি ছিল।

'মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রতি ইউনিট সাড়ে ৮ টাকা নির্ধারণ'
কক্সবাজার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রতি ইউনিট সাড়ে ৮ টাকার মত নির্ধারণ করা হয়েছে। এটাকে আদর্শ ধরে অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দর নির্ধারণের তাগিদ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

‘সামিট-এক্সিলারেটরের সঙ্গে চুক্তি বাতিলে গ্যাস সরবরাহে প্রভাব পড়বে না’
সামিট ও এক্সিলারেটরের সঙ্গে এলএনজি টার্মিনাল চুক্তি বাতিলের কারণে দেশে গ্যাস সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আগামী মাসেই এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে ব্ল্যাকআউটের মতো কর্মসূচি বেছে নেয়ায় পল্লী বিদ্যুতের কর্মচারীদের হুঁশিয়ারি করেন উপদেষ্টা।

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই ৪০ প্রকল্পের দরপত্র আহ্বান
দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই ৪০টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। দরপত্র সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান। বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরামের সম্মেলনে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সবুজ কারখানা স্থাপন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাব তলব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।