
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে
ভেনেজুয়েলায় ৭ মাত্রার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছাড়িয়েছে
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ জনে। আহত প্রায় ১৭ হাজার মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় লা গুয়াইরা শহরে দুর্যোগ মোকাবিলায় নতুন সামরিক ইউনিট গঠন করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ২ হাজার, আহত সাড়ে ১২ হাজার
শক্তিশালী জোড়া ভূমিকম্পের ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার। আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন ভেনেজুয়েলার ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট।

জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা; ধসে পড়া ভবনে এখনো চলছে প্রাণের খোঁজ
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসযজ্ঞ, শত শত ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা হতবিহ্বল করেছে পুরো বিশ্ববাসীকে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ, প্রিয়জনদের কাকুতি-মিনতির মতো অজস্র হৃদয়বিদারক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সেখানে অক্লান্ত কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও দুই এগারো বছরের শিশু। বাঁচানো গেছে একটি নবজাতক,গুরুতর আহত কয়েকটি শিশুসহ এক অশীতিপর বৃদ্ধকে। সামনে এসেছে এরকম আরো বেশ কিছু অলৌকিক-হৃদয়বিদারক ঘটনা।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: কমে আসছে জীবিত উদ্ধারের সম্ভাবনা, সহায়তার আহ্বান
ভেনেজুয়েলায় শক্তিশালী ৭ মাত্রার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হাজার ছুঁইছুঁই। ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। সময়ের সঙ্গে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আহ্বান ভেনেজুয়েলাবাসীর। এরইমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি ও সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাড়িয়েছে সহায়তার হাত।