ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে ২ হাজার, আহত সাড়ে ১২ হাজার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার একটি আবাসিক এলাকা
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার একটি আবাসিক এলাকা | ছবি: সংগৃহীত
0

শক্তিশালী জোড়া ভূমিকম্পের ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার। আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন ভেনেজুয়েলার ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট।

এছাড়াও এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৪৬২ জনকে। ক্ষতিগ্রস্ত প্রায় লাখ খানেক পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। আর সরকারি হিসাব থেকে জানা গেছে, ৭ মাত্রার পরপর দুইটি ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৯০০ ভবন, পুরোপুরি ধসে গেছে ১৯০টি এপার্টমেন্ট।

দুর্গতদের সহায়তার জন্য খোলা হয়েছে ৫৯টি ক্যাম্প। প্রায় সাড়ে ৩ হাজার বিদেশি উদ্ধার কর্মী ছাড়াও প্রায় ৩০ হাজার স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন দেশজুড়ে।

ইএ