জাদুঘর
উদ্বোধনের প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ঢল

উদ্বোধনের প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ঢল

রাজধানীতে উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জুলাই স্মৃতি জাদুঘর। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন ঘুরে দেখতে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এ জাদুঘর উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী জাদুঘরে ফ্যাসিস্টি সরকারের নির্যাতন, ছাত্র-জনতার বিভিন্ন স্মৃতি ও দলিল ঘুরে দেখেন।

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল (বুধবার, ৫ আগস্ট)। একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। বহুল প্রতীক্ষিত সংগ্রহশালাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।

গহনা চুরির ৯ মাস পর খোলা হলো ল্যুভর জাদুঘর

গহনা চুরির ৯ মাস পর খোলা হলো ল্যুভর জাদুঘর

রাজ পরিবারের ব্যবহৃত ঐতিহাসিক মুক্তা ও গহনা চুরির দীর্ঘ সময় পর আবারও খুলে দেয়া হলো ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘর। এখন থেকে মূল্যবান রত্ন ও গহনাগুলো আরও সুরক্ষিত স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। নতুন করে জাদুঘরের অ্যাপোলো গ্যালারি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

যুদ্ধের তারে বাসা বাঁধছে পাখি; ইউক্রেনে প্রকৃতিতেও ক্ষতের ছাপ

যুদ্ধের তারে বাসা বাঁধছে পাখি; ইউক্রেনে প্রকৃতিতেও ক্ষতের ছাপ

চার বছর ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। এবার যুদ্ধের প্রভাব পড়েছে দেশটির জীববৈচিত্র্যেও। ঘাস, লতা-পাতা বা খড়কুটোর বদলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে বাসা বাঁধছে পাখিরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ইট-পাথরের ব্যস্ত ঢাকা শহরে ছুটির দিনে পরিবার, প্রিয়জন কিংবা শিশুদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে ঘোরার মতো জায়গার বড্ড অভাব। তবে শহরের একদম কেন্দ্রবিন্দুতে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বর্তমানে ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর (Bangladesh Air Force Museum)। বিশেষ করে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে ছুটির দিনে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য এটি একটি আদর্শ দর্শনীয় স্থান।

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে রাজাকারদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে রাজাকারদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে প্রয়োজনে রাজাকারদের বিরুদ্ধে আরেকটি গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, একটি দল চব্বিশের জনগণের রক্তাক্ত অভ্যুত্থানকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে, তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থান করে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে উন্মোচিত হলো ইউরি গাগারিনের ভাস্কর্য

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে উন্মোচিত হলো ইউরি গাগারিনের ভাস্কর্য

ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে উন্মোচন করা হয়েছে ইউরি গাগারিনের ভাস্কর্য। এসময় জাদুঘর প্রাঙ্গণে এক ভিন্নরকম আবহ ও উৎসবের আমেজের সৃষ্টি হয়। ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, গবেষক, কূটনীতিকসহ আরও অনেকে উপস্থিতি।

বাংলা একাডেমির একাল–সেকাল: বাংলাকে আগলে রাখার ৭০ বছর

বাংলা একাডেমির একাল–সেকাল: বাংলাকে আগলে রাখার ৭০ বছর

ফেব্রুয়ারি শব্দটি বাকি এগারোটি মাসের মতোই একটি মাসের নাম হলেও, বেশিরভাগ বাংলাদেশির মনে ফেব্রুয়ারি কেবল মাসের নাম নয়; আরও বহু স্মৃতি ও তথ্যের এক চমৎকার মিশেল। একগুচ্ছ সাদা মিনারের পেছনে লাল সূর্য, খালি পায়ে ফুল হাতে ভোরের সকাল, কালো পিচঢালা রাস্তায় রঙিন আল্পনা কিংবা আবদুল গাফ্ফার চৌধুরীর ‘ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি…’; আমাদের মনে এ রকম অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে ফেব্রুয়ারি শব্দটির সঙ্গে।

ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনা নিরাপত্তা ব্যর্থতার ত্রুটিতে হয়েছে

ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনা নিরাপত্তা ব্যর্থতার ত্রুটিতে হয়েছে

ফ্রান্সের বিখ্যাত ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। পুলিশের চোখ ফাঁকি দিতে অপরাধীরা ৩০ সেকেন্ড সময় পায়।

গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের পর্দা উঠছে কাল

গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের পর্দা উঠছে কাল

খুলে যাচ্ছে মানবসভ্যতার পাঁচ হাজার বছরের পুরোনো ইতিহাসের দরজা। পর্দা উঠবে মিশরের নতুন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের। শুধু প্রাচীন সভ্যতা গড়ে ওঠা নীল নদ বা পিরামিড নয়, গিজায় দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের আরেক কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বিশাল এ জাদুঘর, এমনটাই প্রত্যাশা মিশরের।

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানিয়েছেন।