
বিসিবির নতুন কমিটি গঠনে সরকারের প্রভাব নেই—দাবি ক্রীড়া পরিচালকের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাড-হক কমিটিতে বেশ কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্য থাকলেও, এতে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ নেই। এখন টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল ইহসান। একইসঙ্গে তদন্ত কমিটির বক্তব্যের সঙ্গে নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত সাংঘর্ষিক নয় বলেও জানিয়েছেন তিনি।

সভাপতির দায়িত্ব পেয়েই বিসিবিতে তামিম ইকবাল
তদন্ত কমিটির অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত বোর্ড ভেঙে দিয়েছে। বোর্ড ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছেন সংস্থাটি। সেই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। দায়িত্ব পেয়েই বোর্ড সভার আহ্বান করেছেন সাবেক এই অধিনায়ক।

বিসিবির কমিটি ভেঙে দিতে আইসিসিকে মেইল; তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটির প্রস্তাব
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্ত কমিটি। এ প্রেক্ষাপটে বর্তমান কমিটি ভেঙে দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে মেইল পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে; যা তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।

বিসিবির ইস্যুতে এনএসসির তদন্তে সাড়া না দিয়ে পাল্টা অভিযোগ আসিফের
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ক্রীড়া মন্ত্রণালয় ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির ডাকে আসিফ মাহমুদ সাড়া দেননি বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। বিপরীতে এখতিয়ার বহির্ভূতভাবে মন্ত্রণালয় তদন্ত করছে উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ।

বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির ফয়সাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির ফয়সাল। এ নিয়ে গত অক্টোবরে নির্বাচিত পরিচালনা পর্ষদের তিনজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ইস্তফা দেন।

৯ মাসেও সংস্কার হয়নি তাজউদ্দিন ইনডোর কমপ্লেক্স, দীর্ঘ সময় অনুশীলন বন্ধের শঙ্কা
আবেদনের ৯ মাস পরেও তাজউদ্দিন আহমেদ ইনডোর কমপ্লেক্স সংস্কারে উদ্যোগ নেই জাতীয় ক্রীড়া পরিষদের। ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে টেবিল টেনিসে ব্যস্ততার বছর থাকলেও উপযুক্ত পরিবেশ না থাকায় লম্বা সময়ের জন্য বন্ধ থাকতে পারে অনুশীলন। যা নিয়ে অস্বস্তিতে আছেন ফেডারেশন কর্তারাও।

নির্বাচনি প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে এনএসসির ‘না’, ফেডারেশনগুলোকে চিঠি
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে ফেডারেশনগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) এক চিঠির মাধ্যমে এনএসসি এ সতর্কতা জারি করে।

যৌন হয়রানি প্রতিরোধে ক্রীড়া ফেডারেশনগুলোকে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ
যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশনকে ন্যুনতম ৩ জন নারীসহ ৫ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা
দেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় নারী বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে এ দায়িত্বে আসছেন তিনি।

নির্ধারিত সময়েই হবে বিসিবি নির্বাচন, সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ মাহমুদ
নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। আর সেখানে সর্বাত্মক সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে বাফুফের গঠনতন্ত্রও সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্টেডিয়ামগুলো থেকে অর্জিত অর্থ দিয়ে ফেডারেশনগুলোকে সহযোগিতার কথা ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়।

মেয়াদোত্তীর্ণ টার্ফে হবে না আন্তর্জাতিক টুর্নামেন্ট; আর্থিক সহায়তার আশ্বাস এনএসসিওর
এক বছরের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ টার্ফে অনুশীলন এবং ম্যাচ খেলছেন বাংলাদেশের হকি খেলোয়াড়রা। এমন টার্ফে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে বাধা না থাকলেও, আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। যে কারণে এবার নড়েচড়ে বসেছে এডহক কমিটি। নতুন টার্ফ প্রতিস্থাপনের প্রায় ১৫ কোটি টাকার জন্য আর্থিক সহায়তা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। সহায়তার আশ্বাস দিয়েছে এনএসসিও।

বড় আর্থিক সহায়তার পরও নির্দেশনা মানতে উদাসীন বাফুফে
আগামী ৩০ আগস্ট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫। এর পাশাপাশি অনূর্ধ্ব-১৭ ও নারী বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য বাফুফেকে ১০ কোটি টাকা প্রদান করবে সরকার। মন্ত্রণালয় থেকে বড় আর্থিক সহায়তা পেলেও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মানতে উদাসীন বাফুফে।