
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
ত্যাগ, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা দিয়েই অনুষ্ঠিত হলো প্রধান ঈদ জামায়াত। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সত্য ও সুন্দরের পথে ধাবিত হওয়ার প্রত্যাশায় দোয়া মোনাজাতে অংশ নেন রাষ্ট্রের শীর্ষ কর্তাব্যক্তিরা।

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদ জামায়াতে অংশ নিতে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহের প্রথম জামায়াতে অংশ নিচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ৭টা ৩০মিনিটে প্রধান ঈদের জামাত শুরু হয়।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এ প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ঈদগাহে নামাজ শেষে শহিদ জিয়া-খালেদা জিয়ার কবর জিয়ারত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ২১ মার্চ) নামাজ শেষে উপস্থিত সবার আন্তরিক কুশল বিনিময় করেন তিনি।

ঈদের নামাজ শেষে কোলাকুলি করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আজ (শনিবার, ২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি
রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আজ (শনিবার, ২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের সকাল ৭টা ও সকাল টার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমামতি করেন।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এটি অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যসহ কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

আজ পবিত্র ঈদুল ফিতর
এক মাসের সিয়াম সাধনা শেষে আজ (শনিবার, ২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজ শেষে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।