জন্মদিন
জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসে বহুমাত্রিক প্রতিভার অধিকারী জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ। কথাসাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে স্বল্প জীবনে তিনি যে অনন্য সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখে গেছেন, তা আজও বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে সমানভাবে স্মরণীয়।

আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মেসির জন্মদিন ঘিরে উৎসবমুখর আর্জেন্টিনা শিবির

মেসির জন্মদিন ঘিরে উৎসবমুখর আর্জেন্টিনা শিবির

সতীর্থদের সঙ্গে বেশ উৎসবমুখর পরিবেশেই নিজের ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মাঝে হওয়ায় কানসাস সিটিতে অবস্থিত দলের ক্যাম্পেই কেক কেটে জন্মদিন পালন করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বিশেষ দিনের সুযোগে অনুশীলনে কোনো ফাঁকি দেননি মেসি, বরং পূর্ণোদ্দমে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি।

৩৯ পাউন্ডের কেক আর ৩৯ রকমের খাবার; পশ্চিমবঙ্গে মেসির জন্মদিন ঘিরে চা বিক্রেতার অভিনব কাণ্ড

৩৯ পাউন্ডের কেক আর ৩৯ রকমের খাবার; পশ্চিমবঙ্গে মেসির জন্মদিন ঘিরে চা বিক্রেতার অভিনব কাণ্ড

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির কোটি কোটি ভক্ত ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। তবে মেসির ৩৯তম জন্মদিন ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে এক সাধারণ চা বিক্রেতা যে অভিনব আয়োজন করেছেন, তা এককথায় নজিরবিহীন। উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা ও মেসির অন্ধ ভক্ত শিবে পাত্র তার প্রিয় তারকার জন্মদিনটি পালন করেছেন একেবারেই ভিন্ন আঙিকে। প্রিয় খেলোয়াড়ের ৩৯ বছর বয়স পূর্ণ হওয়াকে স্মরণীয় করে রাখতে তিনি ৩৯ পাউন্ডের একটি বিশাল কেক কাটার পাশাপাশি ৩৯ রকমের খাবার ও ৩৯ রকমের মিষ্টির এক রাজকীয় আয়োজন করেন।

৮০ বছরে পা দিলেন ট্রাম্প; ইমেজ সংকট কাটাতে হোয়াইট হাউসে পেশিবহুল আয়োজন

৮০ বছরে পা দিলেন ট্রাম্প; ইমেজ সংকট কাটাতে হোয়াইট হাউসে পেশিবহুল আয়োজন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মদিন পালন করছেন হোয়াইট হাউসের দক্ষিণ লনে মিক্স মার্শাল-আর্ট ইউএফসি ফাইটিং আয়োজনের মধ্য দিয়ে। ঘটা করে নিজের পৌরুষত্ব বা ‘ম্যাচো’ ইমেজ প্রদর্শনের এই আয়োজন এমন এক সময়ে করা হচ্ছে, যখন দ্বিতীয় মেয়াদে তার ব্যক্তিগত ভাবমূর্তি ও নেতৃত্বের শক্তি নিয়ে খোদ মার্কিনিদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। সিএনএনের প্রতিবেদনে  এ তথ্য উঠে এসেছে।

শাকিবের ‘রকস্টার’ লুকে কত মার্কস দেবেন?

শাকিবের ‘রকস্টার’ লুকে কত মার্কস দেবেন?

কেউ লিখেছেন, ‘১৮ বছরের যুবক’; একজন ভক্ত লিখেছেন, ‘পানি যখন যেই পাত্রে রাখা হয়, সেই আকার ধারণ করে, তেমনি মেগাস্টার শাকিব খানকে যখন যেই লুক দেয়া হয়, সেই লুকেই পারফেক্ট আকার ধারণ করে।’ ‘মেগাস্টার কি মানুষ না অন্য কিছু, চোখের পলকে লুক চেঞ্জ করে ফেলে, আসলেই তিনি গড গিফটেড। শুধু গল্প ঠিকঠাক হলে আবার হবে এক প্রলয়।’ ‘এটা কী দেখলাম, ও মাই গুডনেস, অনলি কিং অব ঢালিউড।’ সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা তো রয়েছেই— এগুলো প্রত্যেকটি কমেন্ট নায়ক শাকিব খানকে নিয়ে। ফেসবুক পোস্টটির পঞ্চাশ মিনিটে অন্তত সাড়ে ৮ হাজার কমেন্ট পড়ে।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৬তম জন্মবার্ষিকী

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৬তম জন্মবার্ষিকী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ (মঙ্গলবার, ১৭ মার্চ)। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছেন শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশে ১ জানুয়ারি এত মানুষের জন্মদিন কেন? জেনে নিন কারণ

বাংলাদেশে ১ জানুয়ারি এত মানুষের জন্মদিন কেন? জেনে নিন কারণ

বাংলাদেশে পাসপোর্ট অফিস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই একটি তারিখের আধিপত্য চোখে পড়ার মতো, আর সেটি হলো ১ জানুয়ারি (January 1st)। ১ জানুয়ারি এলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (Facebook) জন্মদিনের নোটিফিকেশনে ভরে যায়। শুধু ফেসবুক নয়, বাংলাদেশের জন্ম নিবন্ধন (Birth Registration) বা পাসপোর্টের (Passport) তথ্য যাচাই করলেও দেখা যায়, বছরের অন্য যেকোনো দিনের চেয়ে পহেলা জানুয়ারি জন্ম নেওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। অথচ চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, বছরের একটি নির্দিষ্ট দিনে এত বিপুল সংখ্যক মানুষের জন্ম হওয়া প্রায় অসম্ভব।

নানা অনুষ্ঠানে নেত্রকোণায় হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালিত

নানা অনুষ্ঠানে নেত্রকোণায় হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালিত

আজ কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও হিমু রুপার সাজে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন হিমু পাঠক আড্ডা।

ভেতরে-বাইরে আজও হিমু

ভেতরে-বাইরে আজও হিমু

তিনি এমনই। ক্ষ্যাপাটে, পাগলাটে, প্রচণ্ড আবেগী। কখনো যুক্তিতে চলতেন। আবার কখনো যুক্তিহীন। মিসির আলী এবং হিমু, দুই চরিত্রের মিশ্রণ ছিল তার স্বভাব-চাল চলনে। কাছ থেকে দীর্ঘসময় দেখা। ৯৪ থেকে সখ্য আমাদের। ২০১২ নাগাদ। কম সময় নয়।

হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ

আজ কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের অন্যতম সর্বাধিক প্রশংসিত ও প্রভাবশালী এই ব্যক্তির স্মরণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ভক্তরা নানা ধরনের আয়োজন করেছেন।

‘কিং’-এর টাইটেল উন্মোচন, জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের রাজকীয় চমক

‘কিং’-এর টাইটেল উন্মোচন, জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের রাজকীয় চমক

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন। আর নিজের এই বিশেষ দিনে ভক্তদের উপহার না দিলে তিনি তো আর ‘কিং খান’ নন! তাই জন্মদিনেই হাজির হলেন এক রাজকীয় চমক নিয়ে। প্রকাশ করলেন নিজের পরবর্তী সিনেমা ‘কিং’-এর টাইটেল। প্রকাশের পর থেকেই টাইটেল ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, ভক্তদের উচ্ছ্বাসে যেন দাউ দাউ করে জ্বলছে ইন্টারনেট।