
কঙ্গোতে ইবোলা সংক্রমণ: জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ডব্লিউএইচও
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলার নতুন ভ্যারিয়েন্টকে 'জনস্বাস্থ্যবিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থা' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ডব্লিউএইচও বলছে, কঙ্গোর সঙ্গে সীমানা রয়েছে এমন দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও, এটি এখনও বিশ্ব মহামারীর পর্যায়ে পৌঁছায়নি। এখন পর্যন্ত কঙ্গোতে ইবোলা আক্রান্ত হয়ে ৮৭ জন প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৬জন। প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ডব্লিউএইচও।

৬ বছরেও শেষ হয়নি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ, বাড়ছে দুর্ভোগ
একাধিকবার মেয়াদ বাড়িয়েও ৬ বছরেও শেষ হয়নি ৫০ শয্যার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ, জরাজীর্ণ টিনশেডে ব্যাহত চিকিৎসা সেবা। বাড়ছে রোগীদের দুর্ভোগ।

পরিচ্ছন্নতাকর্মী দিয়েই চলছে বগুড়ার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ!
দুই দশক আগে বগুড়ায় তিনটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ হলেও শুরু হয়নি রোগী ভর্তি কার্যক্রম। পরিচ্ছন্নতাকর্মী দিয়ে কোনোমতে চলছে সেবা কার্যক্রম। এ অবস্থায় প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের চাহিদাপত্র পাঠানোর কথা জানান জেলার সিভিল সার্জন।

মেডিকেল সরঞ্জামাদির আমদানিনির্ভরতা কমছে না কেন
প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামাদির সিংহভাগই প্রতি বছর আমদানি করতে হয়। স্থানীয়ভাবে কিছু সরঞ্জাম উৎপাদন করা হলেও বাজারে রয়েছে আস্থার সংকট। সংশ্লিষ্টরা বলছেন, দেশে উৎপাদিত মেডিকেল সরঞ্জামাদির ওপর আস্থা রাখলে খরচ কমার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা, তৈরি হবে নতুন বাজার।