
চট্টগ্রামে মাছ ধরতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত
চট্টগ্রামের রাউজান উপজেলার একটি খালে মাছ ধরতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার সময় বি এম এ ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।

মিরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতা নিহত, সড়ক অবরোধ
চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় সীমান্তে অবৈধ পথে আসা গরু ব্যবসায়ীদের হামলায় গুরুত্বর আহত শাহরিয়ার আহমেদ হৃদয় নামে এক ছাত্রদল নেতা মারা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দুপুর ২টায় মারা যান।

সীতাকুণ্ডে গুদামের ছাদ ভেঙে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামের ছাদ ভেঙে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে গুদামটির ছাদের কাজ মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মোহাম্মদ জাফর ও জহির।

বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২
বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক প্রায় ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুটি মারা গেছে
চট্টগ্রাম সীতাকুণ্ডের ইকোপার্ক থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ৮ বছরের শিশুটি মারা গেছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানলো শিশুটি।

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, বৃদ্ধা দগ্ধ
চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রূদুরা গ্রামের বড়ুয়াপাড়া এলাকায় সুব্রত মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় নিহত ১, আহত ১
ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় মো. মাসুদ হাসান মাহিদ (১৯) নামের এক টমটমচালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা যায়।

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা এখনো আশঙ্কাজনক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনো আশঙ্কাজনক। একই সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবক মো. হানিফের অবস্থাও সংকটাপন্ন। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চমেক হাসপাতালে ছুরিকাঘাতকারী ছিনতাইকারী আকাশসহ ৬ সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশকে ছুরিকাঘাত করে পালানো দুর্ধর্ষ ছিনতাইকারী আকাশকে ছয় সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২১ অক্টোবর) এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের পর গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলো এ ছিনতাইকারী।

চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
চট্টগ্রামের মদুনাঘাটে চলন্ত গাড়িতে এলোপাতাড়ি গুলিতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) বিকেলে হালদা নদীর মদুনাঘাট ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের সাগরিকায় লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণ, দগ্ধ ৮
চট্টগ্রামের সাগরিকায় একটি লোহার স্ক্র্যাপের দোকানে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজারে মাছ ধরার ট্রলার উল্টে তিন জেলে নিহত, মরদেহ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার উল্টে নিহত তিন জেলের মরদেহ উদ্ধার করেছে বোটে থাকা অন্য জেলেরা। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম উপকূল থেকে আরও ৩০ কিলোমিটার পশ্চিমে গভীর সাগরে ট্রলারের কেবিনের ভেতর মরদেহগুলো পাওয়া যায়।