ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কানসাস সিটিতে মেসির নামে ‘গোট’
লিওনেল মেসি চলতি বিশ্বকাপে নিজের ফুটবল জাদুতে বিশ্বকে মোহিত করে রাখলেও যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আরেক ‘মেসি’ ভিন্ন কারণে নজর কাড়ছে। এটি কোনো মানুষ নয়, বরং ‘মেসি’ নামের একটি ছাগল (গোট), যা মিসৌরি নদীর তীরে আগাছা পরিষ্কার করে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এমন খবর উঠে এসেছে।