গীতিকার
গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যান্থেম, হাবিব-অনকনের ‘এক আমি’

গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যান্থেম, হাবিব-অনকনের ‘এক আমি’

বাংলাদেশের অদেখা প্রাকৃতিক সৌন্দর্য, অজানাকে জানার তাড়না এবং নিজের ভেতরের ‘আমি’-কে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প নিয়ে গ্রামীণফোন প্রকাশ করেছে তাদের নতুন ব্র্যান্ড অ্যান্থেম ‘এক আমি’। সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে তৈরি এই গানটিতে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন উদীয়মান শিল্পী অনকন কুমার। গানটির আবেগঘন শব্দমালা চয়ন করেছেন গীতিকার দীপক বিশ্বাস।

‘কফি হাউজ’ গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

‘কফি হাউজ’ গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ এমন বহু কালজয়ী গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ। পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্ম নেয়া এই গীতিকবির পৈতৃক ভিটায় কালের প্রবাহে ধ্বংস হয়েছে তার সবটুকু স্মৃতিচিহ্ন। এই গীতিকবির স্মৃতি ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলার দাবি স্থানীয়দের।

লালন শাহের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা

লালন শাহের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা

উপদেষ্টা পরিষদের সভায় ১৭ অক্টোবর মহান বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

হিমুরা ভালো আছে, আপনি?

হিমুরা ভালো আছে, আপনি?

তিনি এমনই ছিলেন। ক্ষাপাটে, পাগলাটে, প্রচণ্ড আবেগী। কখনো যুক্তিতে চলতেন। আবার কখনো যুক্তিহীন। মিসির আলী এবং হিমু, দুই চরিত্রের মিশ্রন ছিল তার স্বভাব-চালচলনে। কাছ থেকে দীর্ঘসময় দেখা। ১৯৯৩-৯৪ থেকে সখ্য আমাদের। ২০১২ নাগাদ। কম সময় নয়। মাঝে কিছু দিনের ছন্দপতন!

হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ

হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ

হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি, গীতিকার হিসেবে সৃজনশীলতা ও মনোরঞ্জনের অতুলনীয় মেলবন্ধন ঘটিয়ে কোটি মানুষের হৃদয় জয় করে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন হুমায়ূন আহমেদ। প্রায় পাঁচ দশক ধরে তিনি এ দেশের মধ্যবিত্ত জীবনের বিচিত্র কথকতাকে সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন।