গাড়িবোমা হামলা

পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও গোলাগুলি; নিহত ১৪ পুলিশ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলার পর পুলিশের ওপর অতর্কিত হামলায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (রোববার, ১০ মে) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। গতকাল (শনিবার, ৯ মে) এর হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে পুলিশ চৌকিটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে আছে ইট, পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়েমুচড়ে যাওয়া যানবাহন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত ২০
সিরিয়ায় গাড়িবোমা হামলায় প্রাণ গেছে তিন শিশু ও ১১ নারীসহ কমপক্ষে ২০ জনের। আহত হয়েছে অনেকে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উত্তরের আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে হয় এ হামলা।