গণবিক্ষোভ
ব্যয়বৃদ্ধি ও সংকটে উত্তাল ইউরোপ; ফ্রান্স-ইতালিসহ বহু দেশে সহিংস বিক্ষোভ

ব্যয়বৃদ্ধি ও সংকটে উত্তাল ইউরোপ; ফ্রান্স-ইতালিসহ বহু দেশে সহিংস বিক্ষোভ

নিরাপত্তা বাহিনীর ৭০ হাজার সদস্যের প্রতিরক্ষা বলয় ছিন্নভিন্ন করে ফ্রান্সে গণবিক্ষোভে লাখ লাখ মানুষের ঢল। শনিবার এক দিনেই আটক হাজারেরও বেশি। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইতালিও; রোমসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। স্পেনের বার্সেলোনায় দোকানে লুটপাট-অগ্নিসংযোগ। আবাসন সংকটের ক্ষোভে জ্বলছে পর্তুগালের লিসবনও। বেলজিয়ামে সরকারবিরোধী আন্দোলনে জেরে ফের সহিংসতা। আলবেনিয়ায় কৃষি মন্ত্রণালয় ভবনে গেটে আগুন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহারের অনুমতি পেল দাঙ্গা পুলিশ।

ইরানের গণবিক্ষোভে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ তেহরানের

ইরানের গণবিক্ষোভে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ তেহরানের

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ইরানের শুরু হওয়া গণবিক্ষোভে মদদ দিচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এমন করে অভিযোগ করে তেল আবিব ও ওয়াশিংটনকে সতর্ক বার্তা দিয়েছে তেহরান। এদিকে, ১০ দিন ধরে চলমান এই সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছে ২৭টি প্রদেশে; নিরাপত্তাকর্মীসহ প্রাণ গেছে ২৯ জনের। আটক অন্তত ১২শ বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক ছাড় দেয়ার কথা ভাবছে ইরান সরকার।