
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২৭ এপ্রিল) যশোরে সফরে গিয়ে এ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে সরকার: প্রধানমন্ত্রী
যশোরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে একটি সুধী সমাবেশে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উদ্দেশে বলেছেন, জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বর্তমান সরকার। আজ (সোমবার, ২৭ এপ্রিল) শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা জানান।

যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
যশোরের শার্শায় উলাশী উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে এ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

কুমিল্লায় সংসদ সদস্যের উদ্যোগে অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত ‘আড়াইশো বিঘা’ জমি
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নাড়িদিয়া এলাকার আঙ্গারিয়া-নাড়িয়া খালে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। এতে প্রায় আড়াইশো বিঘা কৃষিজমি পুনরায় চাষাবাদের জন্য উন্মুক্ত হয়।

যশোরে খাল পুনঃখননের উদ্বোধন স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পুনঃখনন উদ্বোধনের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দুপুরে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

চুয়াডাঙ্গায় খাল পুনঃখননের উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রী, প্রস্তুতি সম্পন্ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইছেরদাড়ি খাল পুনঃখননের উদ্বোধনে আসছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। দীর্ঘ প্রায় ৪৫ বছর পর নতুন করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইছেরদাড়ি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হচ্ছে।

কুমিল্লায় খাল খননে আবাদযোগ্য হবে দুই হাজার হেক্টর জমি
আগামী দুই অর্থবছরে কুমিল্লার বিভিন্ন উপজেলায় আরও প্রায় ২০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক বলছেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে শুধু জলাবদ্ধতাই কমবে না, ফিরবে তিন ফসলি জমি। একই সঙ্গে কৃষিতে সেচের পানির চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দখল-দূষণে বিলীনের পথে ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল
ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের মতোই দখল-দূষণের শিকার ঐতিহ্যবাহী টাউন খাল। অযত্ন-অবহেলায় বিলীনের পথে জেলার অন্য খালগুলোও। খালের পাড়ঘেঁষে অবৈধ স্থাপনা আর আবর্জনা ফেলার কারণে বেশিরভাগ খালই এখন ভাগাড়, কোনোটি রূপ নিয়েছে সরু ড্রেনে। এ অবস্থায় পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় খালগুলো খননের মাধ্যমে পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের।