এ সাফারি পার্ক পরিদর্শনে মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান। পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
আরও পড়ুন:
এছাড়া গাড়িতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ।
এরপর সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় জনতা এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে অভ্যর্থনা জানান।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে (১৩ জুন ২০২৬) একদিনের সফরে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছান।





