যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার মুহূর্ত
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার মুহূর্ত | ছবি: পিএমও
0

৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২৭ এপ্রিল) যশোরে সফরে গিয়ে এ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখার কথা আছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এসএইচ