খরা
এল নিনোর প্রভাবে পানি কমার আশঙ্কা; সেপ্টেম্বর থেকে পানামা খালে জাহাজ চলাচলে নতুন সীমা

এল নিনোর প্রভাবে পানি কমার আশঙ্কা; সেপ্টেম্বর থেকে পানামা খালে জাহাজ চলাচলে নতুন সীমা

এল নিনোর প্রভাবে পানামা খালে পানির স্তর কমে যেতে পারে—এই আশঙ্কায় আগামী সেপ্টেম্বর থেকে খাল দিয়ে জাহাজ চলাচলে সীমা আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। পানামা ক্যানাল অথরিটি বৃহস্পতিবার জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে দৈনিক পারাপারের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেয়া হবে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

যুদ্ধের চেয়েও বড় বিপদ পানি; হাহাকার বাড়ছে ইরান

যুদ্ধের চেয়েও বড় বিপদ পানি; হাহাকার বাড়ছে ইরান

অনেক ইরানির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকির নাম যুদ্ধ নয়, বরং পানি। বছরের পর বছর ধরে চলা খরা, বৃষ্টিপাত কমে যাওয়া এবং পানির অনিয়ন্ত্রিত ব্যবহার দেশটিকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। জলাধার, নদী এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে। ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। যুদ্ধের শুরুর দিকে দেশটির পানি শোধনাগার ও পাইপলাইনসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘এল নিনো’র প্রভাবে তীব্র দাবদাহের শঙ্কা; বিশ্ববাসীকে সতর্ক করলো জাতিসংঘ

‘এল নিনো’র প্রভাবে তীব্র দাবদাহের শঙ্কা; বিশ্ববাসীকে সতর্ক করলো জাতিসংঘ

প্রশান্ত মহাসাগরের আবহাওয়াগত পরিবর্তন ‘এল নিনো’র প্রভাবে আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ ও চরম ভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আজ (মঙ্গলবার, ২ জুন) জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, এবারের এল নিনো মাঝারি থেকে প্রবল শক্তিশালী হতে পারে, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে তেহরান খালি করার সতর্কবার্তা ইরানের

ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে তেহরান খালি করার সতর্কবার্তা ইরানের

স্মরণকালের ভয়াবহ খরা ও অনাবৃষ্টিতে তীব্র পানির সংকটে ভুগছে ইরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী তেহরান খালি করার সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পানির উৎস শুকিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তেহরানের ১ কোটির বেশি বাসিন্দার। ইরানের মোট পানি সরবরাহের ১৯টি জলাধারের প্রায় ১০ শতাংশ শুকিয়ে গেছে। এমন অবস্থায় কৃত্রিম বৃষ্টির মাধ্যমেও কাটছে না সংকট। তেহরানে আয়োজন করা হয়েছে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার।

নিয়মরক্ষার ম্যাচ দিয়ে ট্রফির খরা কাটলো মোহামেডানের

নিয়মরক্ষার ম্যাচ দিয়ে ট্রফির খরা কাটলো মোহামেডানের

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ দিয়ে দীর্ঘদিনের খরা কাটিয়ে ট্রফি হাতে বাঁধভাঙা উল্লাসে মাতেন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা।

অনুকূল আবহাওয়ায় বোরো আবাদে লাভের স্বপ্ন কুষ্টিয়ার চাষিদের

অনুকূল আবহাওয়ায় বোরো আবাদে লাভের স্বপ্ন কুষ্টিয়ার চাষিদের

কুষ্টিয়ায় গেল কয়েক বছর অতিরিক্ত খরা, তাপপ্রবাহ, পোকামাকড়ের আক্রমণে আশানুরূপ ফলন পায়নি ধান চাষিরা। তবে এবার অনুকূল আবহাওয়া ও পরিমিত বৃষ্টিপাতে বোরো আবাদে লাভের স্বপ্ন বুনছেন কৃষকরা। সার-কীটনাশকের খরচ কমায় ভাল দামও পাচ্ছেন তারা।

বৃষ্টির আশায় কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টির আশায় কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায়

অস্বাভাবিক তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পর দিন বৃষ্টিহীন খরা প্রবণ আবহাওয়া এবং প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমতাবস্থায় আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানিয়ে কিশোরগঞ্জে আদায় করা হয়েছে বিশেষ ইসতিসকার নামাজ।

কার্বন শোষণের বদলে নির্গমনের উৎস হয়ে উঠেছে অ্যামাজন

কার্বন শোষণের বদলে নির্গমনের উৎস হয়ে উঠেছে অ্যামাজন

জলবায়ুর ক্ষতিকর প্রভাবের মধ্যে উষ্ণতা আরও বাড়তে থাকায় হুমকির মুখে পড়েছে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বন। এরইমধ্যে ৪০ শতাংশ এলাকাই অসুরক্ষিত হয়ে পড়ার তথ্য উঠে এসেছে অ্যামাজন সংরক্ষণ সংস্থার গবেষণায়। যদিও ২০২২ সাল পর্যন্ত এক দশকে অ্যামাজন কার্বন নির্গমনের চেয়ে শোষণে বেশি ভূমিকা রেখেছে বলে দাবি করা হচ্ছে। তবে অন্যান্য গবেষণা তথ্য বলছে, কার্বন নির্গমনের উৎস হয়ে উঠেছে অ্যামাজন।

প্রচণ্ড খরায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, চিন্তিত কৃষক

প্রচণ্ড খরায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, চিন্তিত কৃষক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাওয়া প্রকৃতিতে ফসল উৎপাদন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন নাটোরের কৃষক। একদিকে যেমন বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে মিলছে না কাঙ্ক্ষিত ফসল। এতে খরচের সাথে উৎপাদনের ফারাক তৈরি হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষক। এ অবস্থায় কৃষিতে গবেষণা বৃদ্ধির পাশাপাশি বদলে যাওয়া পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এমন ফসলের জাত উদ্ভাবনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দাবদাহে মাগুরায় কৃষকের শতকোটি টাকা লোকসানের শঙ্কা

দাবদাহে মাগুরায় কৃষকের শতকোটি টাকা লোকসানের শঙ্কা

তীব্র তাপপ্রবাহে ক্ষতির মুখে মাগুরার আম ও লিচু চাষিরা। বাড়তি খরচ করেও ঠেকানো যাচ্ছেনা গুটি ঝরে পড়া। খরার কারণে এবছর জেলায় অন্তত ১০০ কোটি টাকা লোকসানের শঙ্কায় কৃষকরা।

তীব্র তাপপ্রবাহে সেচ খরচ বাড়ছে

তীব্র তাপপ্রবাহে সেচ খরচ বাড়ছে

তীব্র তাপপ্রবাহে কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে ফসল। সেচ দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত কীটনাশক। যাতে উৎপাদন ব্যয় বাড়ছে। এদিকে গরমের কারণে ফসল ঘরে তুলতে বাড়তি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।

ইন্দোনেশিয়ায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু

ইন্দোনেশিয়ায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। দেশটির সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন। গত বছরের ভয়াবহ খরায় উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটিতে এই খাদ্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে।