
বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সব হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এত ক্লিনিক গড়ে ওঠার পেছনে চিকিৎসকরাই দায়ী: স্বাস্থ্যমন্ত্রী
‘উপজেলা কমপ্লেক্সগুলোর পাশে অনেক ক্লিনিক গজিয়ে উঠেছে’— এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, এত ক্লিনিক গজিয়ে ওঠার পেছনে আপনারাই (চিকিৎসকরা) দায়ী।

ফেনীতে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা
ফেনী শহরের একটি ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ১১ এপ্রিল) সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ক্লিনিকটি সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। নিহত লিজা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মুজিবুল হকের স্ত্রী।

ইজিবাইকের লাইট দিয়ে অপারেশন; অভিযান চালিয়ে হাসপাতাল সিলগালা
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা ও অপর এক হাসপাতালে জরিমানা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে একটি ক্লিনিকে অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

নারায়ণগঞ্জে দুই ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল) নারায়ণগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়।

সারা দেশে ‘ব্যাঙের ছাতা’র মতো ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন আয়োজিত ইফতারে তিনি এ কথা বলেন।

ঝালকাঠিতে জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন, ঝুঁকিতে তৃণমূলের স্বাস্থ্যসেবা
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক নিজেই জরাজীর্ণ। ঝালকাঠির ৯৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৩০টিতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা কার্যক্রম। অনেক সময় খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে ভবনের মেঝে। ভারি বর্ষণ ও জোয়ারের পানি প্রবেশ করায় ঝুঁকি আরও বাড়ছে। এছাড়া ২২ ধরনের ওষুধ সরবরাহের কথা থাকলেও সংকট থাকায় তাও মেলে না। জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পুনর্নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।

সরকারি অনুমোদনহীন শত শত ক্লিনিক চলছে বগুড়ায়
বগুড়ায় অবৈধভাবে গড়ে উঠেছে পাঁচ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার বেশিরভাগেই নেই সরকার অনুমোদিত ডাক্তার ও মানসম্মত সরঞ্জাম। এসব ক্লিনিকে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন রোগীরা। বছরের পর বছর এই কার্যক্রম চললেও এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি সিভিল সার্জনের।

ক্যালিফোর্নিয়ায় পাল্ম স্প্রিংসে প্রজনন ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাল্ম স্প্রিংসে অবস্থিত আমেরিকান রিপ্রোডাকটিভ সেন্টারস প্রজনন ক্লিনিকের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের উৎস হিসেবে একটি গাড়ি শনাক্ত করা হয়েছে যা ক্লিনিকের পার্কিং লটে পাওয়া গিয়েছে। স্থানীয় সময় শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

'সাজেকে ফায়ার সার্ভিস ও হাসপাতাল নির্মাণ করা হবে'
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বহু আগে থেকেই আমার অন্যতম চিন্তা ছিল সাজেকে পানির ব্যবস্থা নিশ্চিত করা, এখানকার বাচ্চাদের পড়াশোনা করানো। এই এলাকায় একটা সরকারি হাসপাতাল অথবা ক্লিনিক নির্মাণ করা হবে।

মালয়েশিয়ায় অবৈধভাবে ক্লিনিক পরিচালনা, ১০ বাংলাদেশি আটক
সরকারের অনুমোদন ছাড়াই ক্লিনিক চালু ও বাংলাদেশি ওষুধ বিক্রি করার অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। গত (বৃহস্পতিবার) বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুই সপ্তাহের নজরদারির পর এ অভিযান চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ।