
যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী
যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬-এর ক্ষমতাবলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এ বিষয়ে গত মঙ্গলবার (২ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-৩১ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র সচিবসহ) বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নারী হকি ও কাবাডি দলের সদস্যদের এক লাখ টাকা করে পুরষ্কার প্রদান
জাতীয় কাবাডি নারী দল ও নারী হকি দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কন্যা জাইমার রহমান। তার আগমনে রাজধানীর ফ্যালকন হলে দেখা গিয়েছে খেলোয়াড়দের উচ্ছ্বাস। সাম্প্রতিক সাফল্যের জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক লাখ টাকা করে পুরষ্কারও পেয়েছেন নারী হকি দল ও নারী কাবাডি দল।

সাফজয়ী ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। দেশে ফেরার একদিন পরই জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। আজ (সোমবার, ৬ এপ্রিল) বেলা ১১টার পর আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিসিবির ইস্যুতে এনএসসির তদন্তে সাড়া না দিয়ে পাল্টা অভিযোগ আসিফের
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ক্রীড়া মন্ত্রণালয় ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির ডাকে আসিফ মাহমুদ সাড়া দেননি বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। বিপরীতে এখতিয়ার বহির্ভূতভাবে মন্ত্রণালয় তদন্ত করছে উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ।

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ
পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত এ খেলাগুলো জাতীয় শিক্ষাক্রমে রাখা হবে।

ভারত বধ, ফুটবলারদের ২ কোটি টাকা পুরস্কার দেবেন ক্রীড়া উপদেষ্টা
২২ বছর পর তো একেবারে কম সময় নয়। ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) শেখ মোরসালিনের গোলে ফুরোল বাংলাদেশের দীর্ঘ ২২ বছরের অপেক্ষা।

৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান দিলো ক্রীড়া মন্ত্রণালয়
দেশজুড়ে ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকার নির্বাচিত যুব সংগঠনসমূহকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

‘ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিলো’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিলো।’ আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।

জাতীয় চ্যাম্পিয়নশিপে বরগুনার বিপক্ষে ২-১ গোলে বরিশালের জয়
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫। এরই ধারাবাহিকতায় আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বরিশাল বনাম বরগুনা জেলার ফুটবল ম্যাচ। ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বরিশাল দল।

সেনাবাহিনীর বিশেষ বিমানে নেপাল থেকে কাল দেশে ফিরবে ফুটবল দল
ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত মেলায় আগামীকাল (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এখন টেলিভিশনকে এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। তিনি জানান, শুধু খেলোয়াড়রা নয়, একই বিমানে ফিরবেন নেপালে আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও।

নির্ধারিত সময়েই হবে বিসিবি নির্বাচন, সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ মাহমুদ
নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। আর সেখানে সর্বাত্মক সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে বাফুফের গঠনতন্ত্রও সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্টেডিয়ামগুলো থেকে অর্জিত অর্থ দিয়ে ফেডারেশনগুলোকে সহযোগিতার কথা ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদের জবানবন্দি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নেয়া হয়েছিল। তিনি বলেন, ‘১৯ জুলাই রাতে গুম হওয়ার আশঙ্কায় গুলশান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করছিলাম আমি। ঠিক সেই সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, আমরা শুধু ফোন কলেই যোগাযোগ করছিলাম।’ আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দিতে একথা বলেন তিনি।