
শহিদ মিনার এলাকায় রাকিবুল হত্যার রহস্য উদঘাটন, পিস্তলসহ গ্রেপ্তার ৫: ডিএমপি
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যার ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। তারা বলছে, হত্যায় ব্যবহৃত পিস্তলসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রীয় শহিদ মিনারে গুলিবিদ্ধ রাকিবের মৃত্যু
কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিব আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি; জনতার হাতে আটক ১
কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি আহত হয়েছেন। আজ (রোববার, ১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি— শহিদ মিনারে শ্রদ্ধা প্রসঙ্গে জামায়াত আমির
ভাষা শহিদ দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়েছেন সংসদে বিরোধী ১১ দলীয় জোটের প্রধান নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধীদলীয় নেতারা। আগে কখনো ফুল দিতে না আসলেও এবার কী মনে করে আসলেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শহিদ মিনারে ফুল দেয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেছেন, এবার রাষ্ট্রীয় আচার হিসেব এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে আমাকে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে, তাই আমি এসেছি।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ অন্যান্য বিরোধীদলীয় নেতারা।

আজ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি)। আজকের এ দিনে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগেই।

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) এ তথ্য জানিয়েছেন।

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের র্যালি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আজ শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় তিন দফা দাবিতে আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর শাহাবাগে অবস্থান করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দাবিতে নবম দিনে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, আজ মহাসমাবেশ
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আজ (সোমবার, ২০ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা।

অন্তর্বর্তী সরকারও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে: সামান্তা শারমিন
অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এ ইন্টেরিম গভর্মেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে।’