
‘সর্বত্র তাইওয়ানকে চাপে রাখছে চীন’, অভিযোগ ভাইস প্রেসিডেন্টের
চীন ‘সর্বত্র’ তাইওয়ানকে চাপে রাখায় দ্বীপটি অত্যন্ত কঠিন কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি। শুক্রবার এমন মন্তব্য করেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বি-খিম। এর আগে পাপুয়া নিউগিনি জানায়, তারা তাইপের প্রতিনিধি কার্যালয় বন্ধ করে দিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে টানাপোড়েন!
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কি আগের মতো আছে, নাকি চিড় ধরেছে? বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও লেবানন যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যে যখন টানাপোড়েন চরমে, তখন কেউ কেউ জল্পনা করছেন ওয়াশিংটন-তেলআবিব সম্পর্ক আর আগের অবস্থায় নেই। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনেরও বিরাগভাজন হয়েছে ইসরাইল। তবে কি নিজস্বার্থে ইসরাইলকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও নেতানিয়াহুর দাবি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।

ফ্রান্সের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসোর জান্তা সরকার
ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বুরকিনা ফাসো। গত শুক্রবার এক টেলিভিশন ভাষণে দেশটির সামরিক জান্তা সরকার এই ঘোষণা দেয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের মাঝেও আটক ১৪৪ বাংলাদেশি
প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে উঁকি দিচ্ছে নতুন সম্ভাবনা। সরকারি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে এরই মধ্যে মালয়েশিয়ায় আছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এর মধ্যেই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে আরও ১৪৪ বাংলাদেশিকে আটকের তথ্য পাওয়া গেছে।

কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যান্ড ও অর্কেস্ট্রার ওমান যাত্রা
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল ওমানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আজ (রোববার, ৪ জানুয়ারি) বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ততা থাকার অভিযোগে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চরম খাদ্য সংকটে আফগানিস্তান, দেশের অর্থনীতিতে ধস
আফগানিস্তানে প্রতি তিনজনের একজন চরম খাদ্য সংকটের মুখে আছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। তালেবানের প্রায় ৪ বছরের শাসনামলে ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। জলবায়ু সংকটে বিলীন হয়েছে কৃষিজমি ও আবাসস্থল। এ অবস্থায় মার্কিন সহায়তা বন্ধ হলে চরম বিপর্যয়ে পড়বে আফগানিস্তান। এছাড়া, তালেবান নেতাদের ওপর আছে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ। এদিকে, মার্কিন চাপ সত্ত্বেও কাবুলের পাশে দাঁড়িয়েছে তেহরান।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্ধারণে অপেক্ষা আরো ছয় মাসের
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ইউন সুক ইওলই থাকছেন, না নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন নেতৃত্ব আসছে, তা জানতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে আরো ৬ মাস। এর মধ্যে বিরোধী দল লিবারের ডেমোক্রেটিক পার্টির প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টের প্রধান বিরোধী দল ক্ষমতায় আসলে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি দূরত্ব বাড়তে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভ মিছিল থেকে দাবি ওঠে, এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে ভারতকে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিবেশি দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে, তবে নিজেদের স্বার্থ বিলিয়ে নয়।

দক্ষিণ চীন সাগরে চীন-তাইওয়ান উত্তেজনা
সম্প্রতি তাইওয়ানের আশেপাশে চীনের শতাধিক যুদ্ধবিমান আর রণতরী নিয়ে মহড়ায় দক্ষিণ চীন সাগরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। চীন বলছে, তাইওয়ান স্বাধীনতার চিন্তা করা মানেই যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ায় নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে স্বায়ত্বশাসিত অঞ্চলটির আশপাশে মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক দেশগুলোকে সতর্কবার্তা দিচ্ছে বেইজিং।

কানাডার ৬ কূটনীতিককে নয়াদিল্লি ছাড়তে বলল ভারত
শিখ নেতা হত্যা ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করলো কানাডা। হাইকমিশনারসহ ছয় ভারতীয় কূটনীতিককে অটোয়া বহিষ্কারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একই পদক্ষেপ নিয়েছে ভারতও। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ট্রুডো ভারতবিরোধী আচরণ করছেন বলে মত ভারতীয় বিশেষজ্ঞদের।

ইরানের পর উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া
কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে রাশিয়া। ইরানের পর উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতাসহ কৌশলগত সম্পর্ক এগিয়ে নিচ্ছে মস্কো। এসব দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র সরবরাহের বিষয়কে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে শঙ্কায় পড়েছে ইউক্রেনও।