কালবৈশাখী ঝড়
আজ রাতেই দেশের যে ১২ জেলায়  ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আজ রাতেই দেশের যে ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

বৈশাখের বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের (Rainfall) দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ (বুধবার, ৬ মে) রাতের মধ্যে দেশের ১২টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় (Kalbaishakhi Storm) ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Warning Signal No. 1) দেখাতে বলেছে।

জামালপুরে কালবৈশাখী ঝড়ে মা’সহ ২ মেয়ের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে মা’সহ ২ মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসত ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ঘুমিয়ে থাকা মা ও দুই মেয়েসহ তিন জন নিহত হয়েছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ঘরের উপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীতে ৫ হাজার হেক্টর আম বাগানের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীতে ৫ হাজার হেক্টর আম বাগানের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে প্রায় ৫ হাজার হেক্টর আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ থেকে ঝরে পড়েছে বিপুল পরিমাণ আম, দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এছাড়া ঝড়ের তীব্রতায় অনেক গাছের ডাল ভেঙে পড়ে, কোথাও কোথাও পুরো গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট, বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

আজ রাতেই ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে ১০ জেলায়

আজ রাতেই ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে ১০ জেলায়

সারাদেশে আবহাওয়া পরিস্থিতির (Weather condition) দ্রুত পরিবর্তন ঘটছে। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার রাত ১টার মধ্যে দেশের ১০টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় (Kalbaishakhi Storm) বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

রাজধানীসহ আশপাশের এলাকায় বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও বৃষ্টি দেখা গেছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ শুরু হওয়া ধূলিঝড় ও পরবর্তী মুষলধারে বৃষ্টিতে এক নিমেষেই পাল্টে যায় ঢাকার আবহাওয়া।

মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস

মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস

চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

‘নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন দিলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে’

‘নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন দিলে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে’

সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে নির্বাচন দিলে জনগণ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ (রোববার, ৮ জুন) ঈদের দ্বিতীয় দিন দিনাজপুর-৬ আসনের বিভিন্ন উপজেলায় ও ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি।

প্রবল ঝড়ে টেক্সাসে ৭ জনের প্রাণহানি

প্রবল ঝড়ে টেক্সাসে ৭ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আঘাত হানা একাধিক ঝড়ে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। ঝড়ের প্রভাবে রাজ্যটির দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত পাঁচ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহ জুড়ে বিদ্যুতের এই সংকট অব্যাহত থাকবে বলে আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফেনী

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফেনী

কালবৈশাখী ঝড়ের ৪৫ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ফেনীর কয়েকটি এলাকার পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের অবকাঠামো। ভেঙে গেছে ১১৭টি বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎহীন ২ লাখের বেশি গ্রাহক। গরমে বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে।

ফেনীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পাকা ধান

ফেনীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পাকা ধান

ফেনীতে বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে খেতের কাদা পানিতে নুয়ে পড়েছে পাকা বোরো ধান। এমন অবস্থায় ফলনের অর্ধেক ফসল ঘরে তুলতে পারবেন কি-না সে শঙ্কা কৃষকের মনে। তবে কৃষি বিভাগ বলছে বেশিরভাগ ধান পেকে যাওয়ায় চিটা হওয়ার শঙ্কা নেই।

চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো চট্টগ্রাম। নগরী ও বিভিন্ন উপজেলায় উপড়ে পড়েছে শত শত গাছপালা, বিদ্যুতের খুঁটি। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর বাড়ি, দোকানপাট, স্থাপনা। এসময় সড়ক, মহাসড়কে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক ঘন্টার তুমুল বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে বেশিরভাগ নিচু এলাকা।