কাপ্তাই হ্রদ
কমেছে কাপ্তাই হ্রদের পানি; ৬ দিন পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

কমেছে কাপ্তাই হ্রদের পানি; ৬ দিন পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানি কমায় ৬ দিন পরে ভেসে উঠেছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু। তুলে নেয়া হয়েছে দর্শনার্থীদের সেতু ভ্রমণের নিষেধাজ্ঞা। সেতুতে ভ্রমণ স্বাভাবিক হতে শুরু করায় খুশি পর্যটকরা। এ মৌসুমে সেতু ডুবে যাওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে গেল বছরের ২৩ অক্টোবর ৮৫ দিন পরে ভেসে উঠে এই ঝুলন্ত সেতু।

খুলে দেয়া হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬ জলকপাট

খুলে দেয়া হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। আজ (শনিবার, ২৯ আগস্ট) সাম্প্রতিক বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ে রাত সোয়া আটটার দিকে খুলে দেয়া হয়। এর আগে এরকম পরিস্থিতিতে চলতি বছরের ১৮ জুলাই প্রথম বার জলকপাটগুলো খুলে দেয়া হয়।

বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; রাতেই খুলছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; রাতেই খুলছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যাওয়ায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরই মধ্যে জেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করায় বন্যার আশংকা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত দশটায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষের।

কাপ্তাইয়ে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

কাপ্তাইয়ে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষেধাজ্ঞা ৩১ জুলাই থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট দিবাগত মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এতে মাছের প্রজনন মৌসুমের স্বাভাবিক তিন মাসের চেয়ে অতিরিক্ত ১৬ দিন বাড়লো এ নিষেধাজ্ঞা। এই সময় পর্যন্ত কাপ্তাই হ্রদের মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে।

১০৮ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০৮ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ সীমায় পৌঁছায় চালুর ১০৮ ঘণ্টা পর গতকাল (বুধবার, ২২ জুলাই) রাত সাড়ে ১১টায় বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।

কাপ্তাই বাঁধের পানি নিরাপদ সীমায়; রাতেই বন্ধ হচ্ছে ১৬ জলকপাট

কাপ্তাই বাঁধের পানি নিরাপদ সীমায়; রাতেই বন্ধ হচ্ছে ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ সীমায় পৌঁছায় চালুর ১০৮ ঘণ্টা পর আজ (বুধবার, ২২ জুলাই) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হবে। দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান আজ রাত সাড়ে ৯টায় এ তথ্য জানিয়েছেন।

বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশংকা

বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশংকা

রাঙামাটিতে গেল শনিবার বিকেল থেকে টানা ৯ দিনের বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অতিবর্ষণে পাহাড় ধসের শঙ্কার মাঝেই আকস্মিক বন্যা পরিস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়েন কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশংকা দেখা দিয়েছে। এরমধ্যেই জেলার বাঘাইছড়ি উপজেলার পর বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে।

বৃষ্টির দিনগুলোতে কম খরচে ঘোরার মতো দেশের সেরা ৫টি দর্শনীয় স্থান

বৃষ্টির দিনগুলোতে কম খরচে ঘোরার মতো দেশের সেরা ৫টি দর্শনীয় স্থান

বর্ষার রিমঝিম দিনগুলো কেবল একঘেয়ে বৃষ্টির বার্তা নিয়ে আসে না, বরং এটি বাংলার প্রকৃতিকে এক অপরূপ ও সতেজ সাজে সাজিয়ে তোলে। বছরের এই বিশেষ সময়ে দেশের পাহাড়, বিশাল হাওর, উত্তাল সাগর আর বিস্তীর্ণ চা-বাগানগুলো যেন এক নতুন যৌবন ফিরে পায়। মেঘ আর পানির এমন অপূর্ব মিতালী বছরের অন্য কোনো সময়ে দেখা যায় না। আপনি যদি এই মেঘ-বৃষ্টির মরসুমে একটি দারুণ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন (Monsoon tour plan in Bangladesh), তবে নিচের এই পাঁচটি দৃষ্টিনন্দন জায়গা আপনার তালিকায় শীর্ষে থাকতে পারে।

কাপ্তাই হ্রদে নাব্য সংকটে ৬ উপজেলার লঞ্চ চলাচল সীমিত

কাপ্তাই হ্রদে নাব্য সংকটে ৬ উপজেলার লঞ্চ চলাচল সীমিত

মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে নাব্য সংকট কাটছে না। পানি স্বল্পতায় এরই মধ্যে জেলা সদরের সঙ্গে যুক্ত ৬টি উপজেলার নৌপথে বড় নৌযান চলাচল সীমিত হয়ে পড়েছে। ছোট নৌযানে আর পাহাড়ি পথে যাতায়াতে সময় ও অর্থের সঙ্গে বেড়েছে ভোগান্তি। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ।

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু; পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু; পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

রাঙামাটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসলে নেমে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কাপ্তাইয়ে ২৬৭ দিনে সাড়ে ২২ কোটি টাকা মাছের রাজস্ব আয়

কাপ্তাইয়ে ২৬৭ দিনে সাড়ে ২২ কোটি টাকা মাছের রাজস্ব আয়

দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বেড়েছে। এতে আহরিত মাছের শুল্কায়ন থেকে রাজস্ব আদায় হয়েছে রেকর্ড পরিমাণ। এ মৌসুম প্রায় দশ হাজার মেট্রিক টন মাছের শুল্কায়ন থেকে রাজস্ব আয় হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা, যা মাসের হিসেবে আড়াই কোটি আর দিনের হিসেবে দৈনিক ৮ লাখ ৪৪ হাজার টাকার বেশি।

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন; সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।