
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ
সাত দিনের টানা ছুটি শেষ রাজধানীতে ফিরছে মানুষ। তবে এবারের ঈদ ফেরত যাত্রা খুব একটা স্বস্তিদায়ক হচ্ছে না। গতকালের শিশিউল বিপর্যয়ের রেশ আজও আছে কমলাপুর রেলস্টেশনে।

কমলাপুর রেলস্টেশনে শিডিউল বিপর্যয়: ভোগান্তিতে হাজারো যাত্রী
স্বাভাবিক হতে লাগতে পারে আরও ঘণ্টা দুয়েক
ঈদের তৃতীয় দিনে ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সিগন্যাল জটিলতায় পড়েছে কমলাপুর রেলস্টেশন। এতে সকালে প্ল্যাটফর্মে ঢোকেনি কোনো ট্রেন। সব ট্রেনের সময়সূচি পরিবর্তন করে শিডিউল বিপর্যয় কাটানোর চেষ্টা করছে স্টেশন কর্তৃপক্ষ। তবে সময় লাগতে পারে আরও দুই থেকে তিন ঘণ্টা। এদিকে সকালে সময়মতো ট্রেন না পেয়ে ভোগান্তিতে হাজারো যাত্রী। অব্যবস্থাপনার অভিযোগ তাদের।

অবশেষে ‘ছাদভর্তি’ যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস
ঈদযাত্রার ভিড় ও সাম্প্রতিক দুর্ঘটনার প্রভাবের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস যাত্রীদের পরতে হয়েছে অনিশ্চয়তায় মধ্যে। প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ছাদভর্তি যাত্রী নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিলো সকাল ৬টা ৪৫ মিনিটে।

নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: মন্ত্রী রবিউল
নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিচ্ছে না এবং এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টার দিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। আজ (শুক্রবার, ১৩ মার্চ)থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের ঈদযাত্রার খোঁজখবর নিতে কমলাপুর রেলওয়েস্টেশন পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এসময় তিনি জানান, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে।

ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা, সময়মত ছাড়ছে ট্রেন
ঈদযাত্রায় যাত্রীর চাপ বাড়ছে রেল ও সড়ক পথে। পরিবার-পরিজন নিয়ে এখন পর্যন্ত নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলস্টেশনে আজ (বুধবার, ৪ জুন) সকাল থেকেই ছিল ভিড়। আর বাস টার্মিনালে অনেককেই দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে যাত্রা শুরু করতে। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঈদযাত্রা নিরাপদে করতে ব্যবস্থা নিয়েছে সরকার।

ভাড়া বেশি নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ মুহূর্তের ঈদযাত্রায় অনেকটা আয়েসেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সময়মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন, সড়কে নেই যানজটের দুর্ভোগ। তবে বাস কাউন্টারে যাত্রী ও যানবাহনের জটলায় কিছুটা সময় লাগছে প্রতিটি ট্রিপে। এছাড়া ভাড়া বেশি নেয়ার অভিযোগ করেছেন বাসযাত্রীরা। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

খুলনায় পৌঁছালো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের শেষ ধাপের পরীক্ষামূলক ট্রেন
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের শেষ ধাপের পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। নড়াইল, যশোর, নতুন রেল রুটে শেষ ধাপে পরীক্ষামূলক ট্রেনটি যশোর সিঙ্গিয়া স্টেশন হয়ে খুলনা পর্যন্ত চলাচল করেছে।

তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়
ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে আজ উপচেপড়া ভিড়। টিকিট থাকা অনেক যাত্রীও ভিড় ঠেলে ট্রেনে উঠতে লড়াই করেছেন। কয়েকটি ট্রেনের সূচিতে কিছুটা হেরফের হলেও শিডিউল মেনেই চলছে বেশিরভাগ ট্রেন। এদিকে আজ টিকিট কালোবাজারির অভিযোগে ১২ জনকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে প্রায় ৫০০ টিকিট।

এখন টিভি'র সংবাদের পর বন্ধ হলো টিকিট হয়রানি
এখন টিভির সংবাদের পর বন্ধ হলো ট্রেনে গরীব, প্রান্তিক যাত্রীদের পকেটকাটা। ঈদের দিন সকাল থেকেই কমলাপুর স্টেশনে বিভিন্ন কমিউটার, মেইল ও লোকাল ট্রেনের জন্য বেসরকারিভাবে টিকিট বিক্রয় বুথ থেকে সিট পেতে প্রয়োজনের অধিক টিকিট কিনতে বাধ্য করা হচ্ছিলো। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষকে জানতে চাইলে টিকিট বিক্রি বন্ধ হয়।

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে
ঈদ উদযাপনে রাজধানীর লাখো মানুষের ছুটে চলা এখন গ্রামের পথে। তাই তো নগরজীবনের ব্যস্ততা গুছিয়ে স্টেশনগুলোতে ভিড় করছেন যাত্রীরা।

ঈদ করতে গ্রামে যাচ্ছেন নগরবাসী
ঈদ করতে বাড়ি যাচ্ছেন নগরবাসী। রোজার শেষ শুক্রবারে কমলাপুর রেলস্টেশনে ছিলো যাত্রীদের ভিড়। কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় ঘরমুখো মানুষের মধ্যে স্বস্তি ছিলো। তবে রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়।