
তীব্র গ্যাস সংকটে ফের অচলাবস্থার মুখে চট্টগ্রামের শিল্পখাত
গ্যাস সংকটে ফের অচলাবস্থার মুখে চট্টগ্রামের শিল্পখাত। মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে তীব্র হয়েছে সংকট। গ্যাসের অভাবে বন্ধ হয়েছে ছোট-বড় অনেক কারখানা। উৎপাদন নেমেছে অর্ধেকে। এতে একদিকে যেমন বাড়ছে আর্থিক ক্ষতি, অন্যদিকে রপ্তানি আদেশ হারানোর শঙ্কায় উদ্যোক্তারা।

মহেশখালীতে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান সামিট ও এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে।

গ্যাস-বিদ্যুৎ সমস্যায় ভোগান্তিতে শিল্প উদ্যোক্তারা: জ্বালানিমন্ত্রী
দেশে গ্যাস বিদ্যুতের সমস্যা রয়েছে। এ সমস্যার কারণে ভোগান্তিতে পরেছেন শিল্প উদ্যোক্তারা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ; ভারতের কাছে আরও ডিজেল চায় বাংলাদেশ
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

আগামীতে জ্বালানি ব্যয়ে বাজেট বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আগামীতে জ্বালানির পেছনেও বাজেট বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ (বৃহস্পতিবার, ৪ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

চলতি মাসের মাঝামাঝিতেই কমবে গ্যাস সংকট: নসরুল হামিদ
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত একটি এলএনজি টার্মিনাল মেরামতের জন্য পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। সেটি ফেরত না আসায় দেশে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট চলছে। তবে চলতি জুলাই মাসের মাঝামাঝিতে এ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রাজধানীর ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট
চলতি মাসের শুরু থেকেই গ্যাসের সংকট। যেটি গেল ১ সপ্তাহে আরও ঘনিভূত। গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে অনেক ফিলিং স্টেশন। বিপাকে সিএনজিচালিত পরিবহনের চালক-মালিক। পেট্রোবাংলা এই সংকটকে সাময়িক বললেও বিশেষজ্ঞরা বলছেন, এটি আরও বাড়বে। ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকমাস থাকবে গ্যাসের এমন সংকট।