
যেসব ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, চালু হবে যেদিন
প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি (Technical Capability Upgrade) ও তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বাড়াতে সিস্টেম রক্ষণাবেক্ষণের (System Maintenance and Migration) কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এর ফলে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব ব্যাংকের কার্ড, এটিএম বুথ, পিওএস (POS), কিউআর কোডসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা (Digital Banking Services) সাময়িকভাবে বন্ধ থাকবে (30 Banks ATM Online Services Closed)।

হঠাৎ ৩৩ ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহকরা
হঠাৎ করেই ৩৩টি ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ করায় বিপাকে গ্রাহকরা। কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও আপগ্রেডেশন জটিলতাই কারণ বলছে কর্তৃপক্ষ। আগামী ছয় দিন এটিএম, পিওএস, ই-কমার্স, এনপিএসবি এবং বাংলা কিউআর সেবা বন্ধের কথা জানিয়ে এসএমএস করা হয় গ্রাহকদের। তবে অভিযোগ আছে, সেবা বন্ধ হবার পর খুদে বার্তা পৌঁছে গ্রাহকদের কাছে।

মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড প্রতারণা থেকে বাঁচতে পুলিশের বিশেষ সতর্কতা
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দেশে মোবাইল ব্যাংকিং (Mobile Financial Services - MFS) এবং এটিএম কার্ডের (ATM Card) ব্যবহার আকাশচুম্বী হয়েছে। তবে এর সমান্তরালে বেড়েছে ডিজিটাল প্রতারণা (Digital Fraud)। এই ধরনের প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) প্রতিনিয়ত কাজ করে গেলেও, সামাজিক সচেতনতা (Social Awareness) ছাড়া এই অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে গ্রাহকদের সুরক্ষায় বিশেষ কিছু পরামর্শ প্রদান করা হয়েছে।

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার দিনের টানা ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক হলিডে: কেন ৩১ ডিসেম্বর ব্যাংকগুলোতে লেনদেন হয় না?
দরজায় কড়া নাড়ছে নতুন বছর, তবে তার আগেই কাল থমকে যাচ্ছে দেশের অর্থনৈতি লেনদেনের চাকা! ক্যালেন্ডারের পাতায় আগামীকাল ৩১ ডিসেম্বর—ব্যাংকিং খাতের সেই বহুল আলোচিত ‘ব্যাংক হলিডে’। সাধারণ মানুষের জন্য ব্যাংকগুলো বন্ধ থাকলেও, পর্দার আড়ালে কাল চলবে হাজার হাজার কোটি টাকার হিসাব মেলানোর এক মহাযজ্ঞ। কেন এই দিনে গ্রাহক লেনদেন বন্ধ থাকে, আর আপনার পকেটের টাকা বা জরুরি লেনদেনে এর প্রভাব কী পড়বে? নতুন বছরের আগে আপনার জন্য কোন কোন সেবা খোলা থাকছে, আর কোনগুলো বন্ধ—জেনে নিন আজকের এই প্রতিবেদনে।"

আমিরাতে ব্যাংকিং ও বিমান সেবা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ
স্বাধীনতার তিন বছর পর থেকে আমিরাতে যাত্রা শুরু হয় জনতা ব্যাংক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আবুধাবিসহ ৪টি শাখার মাধ্যমে প্রতিবছর গড়ে এক লাখ প্রবাসী গ্রাহককে রেমিট্যান্স সেবা দিচ্ছে জনতা ব্যাংক। অন্যদিকে শুধু আবুধাবি থেকেই সপ্তাহে দু'হাজার প্রবাসীর যাতায়াত সেবা নিশ্চিত করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু জনতা ব্যাংকের এটিএম বুথ অকেজোর পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ মিলিয়ন দিরহামের বেশি। আর প্রবাসীদের মরদেহ পরিবহন না করার অভিযোগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে।

ইন্টারনেট না থাকায় স্থবির অর্থনীতি; বন্ধ ছিল এটিএম বুথ, ব্যাংক-শেয়ারবাজার
দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট আসতে শুরু করেছে। এর আগে গেল কয়েকদিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় আর্থিক লেনদেন অনেকটাই সীমিত হয়ে পড়ে। বন্ধ ছিল ব্যাংক ও শেয়ারবাজার। সেই সাথে জরুরি প্রয়োজনেও বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেনি অনেক গ্রাহক। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

ঈদের আগে শুক্র, শনি ও রোববার শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক
আসন্ন কোরবানির ঈদের আগের ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) ও রোববার (১৬ জুন) সরকারি ছুটির দিনে ঢাকা মহানগরী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় সব ব্যাংক খোলা থাকবে। আজ (রোববার, ৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনলাইন ব্যাংকিংয়ে বেসরকারি খাত এগিয়ে গেলেও পিছিয়ে সরকারি প্রতিষ্ঠান
৩৫৮ কোটি টাকা দেনা থেকে ২৭ লাখ কোটি টাকার লেনদেনে পৌঁছেছে দেশের ব্যাংকিং খাত। যুগের সাথে তাল মিলিয়ে অনলাইন ব্যাংকিং সেবায় বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে গেলেও সরকারি প্রতিষ্ঠানগুলো আগায়নি আশানুরূপভাবে। সারাদেশে ১০ হাজার এটিএম বুথের বিপরীতে সরকারি প্রতিষ্ঠানের বুথ সংখ্যা ১ হাজারেরও কম। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন সেবায় সরকারি প্রতিষ্ঠান প্রতিযোগিতা না করলে গ্রাহক আস্থা হারাবে। সংকট হবে আর্থিক খাতে।

ইসরাইলি হামলায় নগদ অর্থ সংকটে গাজাবাসী
অবরুদ্ধ গাজায় দিন দিন নগদ অর্থের সংকট তীব্র হচ্ছে। ইসরাইলি সেনাদের হাতে সেখানকার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় এ সংকটে পড়েছে গাজাবাসী। এছাড়া এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে অতিরিক্ত ২৫ শতাংশ কেটে নিচ্ছে বুথগুলো।

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা
ঈদের ছুটিতে ফাঁকা হয়ে পড়ে রাজধানী। এ সুযোগে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকায় একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যদিও পুলিশ বলছে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
আসন্ন ঈদুল ফিতরের ছুটির সময় গ্রাহকের নির্বিঘ্নে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (বৃহস্পতিবার, ৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।