
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘পুরোপুরি নিষ্পত্তি’ হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘পুরোপুরি নিষ্পত্তি’ করা হবে। অন্যথায় তিনি এ চুক্তিতে রাজি হতেন না বলে জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের সঙ্গে ‘সরাসরি আলোচনা’ করতে ইসরাইলকে আহ্বান ম্যাক্রোঁর
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, লেবানন ইসরাইলের সঙ্গে ‘সরাসরি আলোচনায়’ অংশ নিতে প্রস্তুত। তিনি এ আলোচনা প্যারিসে আয়োজনের প্রস্তাবও দিয়েছেন বলে এএফপি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটিং আইন জারির হুমকি ট্রাম্পের
কংগ্রেসকে পাশ কাটিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন ভোটিং আইন জারি করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রিপাবলিকান পার্টি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কাও রয়েছে।

মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ
ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে মার্কিন নাগরিকদের খুঁজছে, এমন আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান মাহাথির মোহাম্মদের এক সহকারী।

বার্ষিক মুনাফার পূর্বাভাস কমিয়েছে টয়োটা, শেয়ারদরে পতন
যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের প্রভাবের কারণে বার্ষিক নিট মুনাফার পূর্বাভাস কমিয়েছে জাপানি অটো জায়ান্ট টয়োটা। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) কোম্পানিটি তাদের পূর্বাভাসকৃত মুনাফা কমিয়ে ২.৬৬ ট্রিলিয়ন ইয়েন (১৮.০৬ বিলিয়ন মার্কিন ডলার) করার ঘোষণা দিয়েছে। টোকিও থেকে এএফপি এ সংবাদ জানায়।

গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জনের প্রাণহানি
গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা আজ (বুধবার, ৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর নিশ্চিত করেছে।

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনাসদস্য নিহত, আহত ২৯
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন অন্তত ২৯ জন।স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

মক্কা-মদিনায় বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করলো সৌদি আরব
অবশেষে ইসলামের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করে দিলো সৌদি আরব। সোমবার (২৭ জানুয়ারি) সৌদি সরকার ঘোষণা দিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে মক্কা ও মদিনায় দেশটির তালিকাভুক্ত কোম্পানিগুলোয় বিনিয়োগ করতে পারবে। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাপী বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ২৫ শতাংশ বেড়েছে
২০২৪ সালে বিশ্বব্যাপী বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ২৫ শতাংশ বেড়ে ১ কোটি ৭১ লাখ ইউনিটে পৌঁছেছে। সম্প্রতি ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান রো মোশনের তথ্যের বরাতে এএফপি প্রতিবেদন প্রকাশ করেছে।

ইইউর বিরুদ্ধে বাণিজ্যিক-বিনিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ চীনের
চীনের বিভিন্ন কোম্পানির ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইউ) অন্যায্য বাণিজ্যিক ও বিনিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে দেশটি। সাম্প্রতিক এক তদন্ত শেষে এই অভিযোগ তুলেছে চীন। দেশটির পণ্যে সরকারি ভর্তুকি ইউরোপীয় পণ্যের ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো ক্ষতি করছে কীনা- তা নিয়ে ব্রাসেলস গত জুলাইয়ে তদন্ত শুরুর পর চীন নতুন করে এ তদন্ত শুরু করে। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।