
প্রবাসের ঈদ কেনাকাটায় ব্যস্ত মালয়েশিয়ার বাংলাদেশিরা
ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সঙ্গে উৎসবের আমেজ। কিন্তু হাজার মাইল দূরের শ্রমজীবী প্রবাসীদের নেই সেই পরিচিত পরিবেশ। তবুও ঈদ সামনে রেখে মালয়েশিয়ার বিভিন্ন মার্কেটে চলছে প্রবাসীদের কেনাকাটা। পছন্দের পোশাকের পাশাপাশি দেশিয় খাদ্যসামগ্রীও কিনছেন প্রবাসীরা।

ঈদের কেনাকাটায় শপিং মল-মার্কেটে ক্রেতার ভিড়, দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন উপচেপড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ।

রোজায় সড়কে স্বস্তি ফেরাতে প্রয়োজন কঠোর পদক্ষেপ—বিশেষজ্ঞদের মত
রমজানে তীব্র যানজট যেন নিয়মিত চিত্র। নগরীতে ইফতারের আগে বাড়ি ফেরার তাড়া কিংবা ঈদের কেনাকাটায় বেড়ে যায় যানজটের ভোগান্তি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রোজায় সড়কে স্বস্তি ফেরাতে শুধু কাগজে-কলমে পরিকল্পনা নয়, বাস্তবে কঠোর পদক্ষেপ প্রয়োজন। এদিকে, স্বস্তি ফেরাতে ফুটপাত দখলমুক্ত করা এবং অটোরিকশার দৌরাত্ম্য কমানোর ওপর জোর দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

চাঁদপুরে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা
রমজানের শেষ মুহূর্তের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়। চাঁদপুরের প্রধান মার্কেটগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। বিদেশি ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী।

ঈদ উপলক্ষ্যে ইতালির শপিংমলে ক্রেতাদের সমাগম
জমজমাট বেচাকেনার আশা
ইতালির শপিংমলগুলোতে জমজমাট হতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নতুন আকর্ষণীয় ডিজাইনের সব পোশাক নিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্রেতা সমাগমও বেশ। এ অবস্থায় ঈদ বাজার ঘিরে এবার জমজমাট বেচাকেনার আশা ব্যবসায়ীদের।

ছুটির দিনে জমজমাট ঈদ পোশাকের বেচাকেনা
রমজান মাসের শেষ শুক্রবার। রঙিন আলোয় রাজধানীর শপিংমলগুলো সেজেছে। বেড়েছে ভিড়, চলছে শেষ সময়ের কেনাকাটা। সারাদিনের ব্যস্ততা ও ইফতারের ক্লান্তি শেষে সন্ধ্যার পর মার্কেটগুলো ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে।

কাতারে জমে উঠেছে ঈদ বাজার, প্রবাসীদের ভিড়
কাতারে ঈদ বাজার জমে উঠেছে। নতুন পোশাক কিনতে বাংলাদেশি মালিকানাধীন শপিংমলগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদকে ঘিরে বেচাকেনা ভালো হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা।

কানাডায় জমে উঠেছে বাংলাদেশিদের ঈদের কেনাকাটা
ঈদ সামনে রেখে দেশের মতো কানাডার বাজারও এখন জমজমাট। অন্টারিও প্রদেশের টরন্টো,হ্যামিল্টনসহ বিভিন্ন শহরে বসেছে মেলা। যা চলবে চাঁদরাত পর্যন্ত। এসব মেলায় যেকোনো দেশের নাগরিকদের তুলনায় বাংলাদেশিদের উপস্থিতি সব থেকে বেশি।

বাচ্চাদের পোশাকের দোকানে ভিড় বেড়েছে
ঈদকে কেন্দ্র করে মার্কেটে ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে প্রাথমিক আর মাধ্যমিকে পড়ুয়া বাচ্চাদের অভিভাবকরা স্কুল বন্ধের আগেই সেরে ফেলছেন ঈদের কেনাকাটা।

রোজা আগেই শুরু ঈদের কেনাকাটা
রোজার আগেই রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ছুটির দিনে বিভিন্ন শপিংমলে ভিড় করেন ক্রেতারা। ঈদের ভিড় এড়াতেই আগেভাগে কেনাকাটা সারছেন বলে জানান তারা।