ঈদুল আযহা
স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, সাপ্তাহিক ছুটি বাদে বছরে  ছুটি কত দিন?

স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, সাপ্তাহিক ছুটি বাদে বছরে ছুটি কত দিন?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি (Academic Calendar 2026) সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (Ministry of Primary and Mass Education)। নতুন এই সংশোধিত তালিকা অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীরা শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে মোট ৬৭ দিন (67 Days Holiday) ছুটি ভোগ করতে পারবে।

আশুগঞ্জ মোকামে ধানের সরবরাহ বেড়েছে, কমবে চালের দাম

আশুগঞ্জ মোকামে ধানের সরবরাহ বেড়েছে, কমবে চালের দাম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে সরবরাহ বেড়েছে। এর ফলে কমতে শুরু করেছে ধানের দাম। গেল কয়েকদিনে সব জাতের ধানের দাম মনপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। এর ফলে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম কমলে চালের দামও কমবে।

এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণ

এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণ

সরকারের বিশেষ উদ্যোগের ফলে চলতি বছরে ৯ হাজার ৩৩০টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং রেকর্ড পরিমাণ ১৩ লাখের বেশি চামড়া সংরক্ষণ করেছে। গতকাল (বুধবার, ১১ জুন) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদকে কেন্দ্র করে বরিশালে বাড়েনি মশলার দাম

ঈদকে কেন্দ্র করে বরিশালে বাড়েনি মশলার দাম

বরিশালে নিয়ন্ত্রণে আছে মশলার বাজার। নতুন করে দাম বাড়েনি কোনো মসলার। বরং, এলাচির দাম কমেছে। আজ (সোমবার, ২ জুন) বরিশালের মশলার বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। খুচরা ও পাইকারি বাজারের দোকানিরা জানান, মশলার সরবরাহ স্বাভাবিক আছে, এ কারণে দাম নিয়ন্ত্রণে। ঈদুল আজহা উপলক্ষে কোনো মশলার দাম বাড়েনি। দাম নিয়ন্ত্রণে থাকায় খুশি ক্রেতারা।

হারল্যান স্টোর ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী তাসমিন

হারল্যান স্টোর ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী তাসমিন

ঈদুল আযহা উপলক্ষ্যে কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর আয়োজিত ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়েছেন মিরপুরের তাসমিন।

বিশিষ্টজনদের অভিমত: ঘোষিত সময়েই মৌলিক সংস্কার করে নির্বাচন সম্ভব

বিশিষ্টজনদের অভিমত: ঘোষিত সময়েই মৌলিক সংস্কার করে নির্বাচন সম্ভব

আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন নিয়ে সরকার অবস্থান পরিষ্কার করলেও, নির্দিষ্ট তারিখ না দেয়ায় সংশয়ে রাজনৈতিক দলগুলো। রোজা, স্কুল কলেজের পরীক্ষা কিংবা আবহাওয়ার দিক বিবেচনায় বিএনপির ডিসেম্বর বা জামায়াত রমজানের আগেই ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। সংস্কার প্রক্রিয়ায় জড়িত বিশিষ্টজনরাও বলছেন, ঘোষিত সময়েই মৌলিক সংস্কার করে নির্বাচন সম্ভব। আর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যে জোর দেন তারা।

ঈদুল আযহায় গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

ঈদুল আযহায় গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

ঈদুল আযহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (বুধবার, ২৩ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

কোনোরকম ঝামেলা ছাড়াই ঈদুল ফিতর উদযাপনে সহায়তা করায় সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের এ ধন্যবাদ জানান।

বিশ্বের নানা দেশে বইতে শুরু করেছে ঈদের আমেজ

বিশ্বের নানা দেশে বইতে শুরু করেছে ঈদের আমেজ

ঈদের আমেজ বইতে শুরু করেছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে। সাজানো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, নেয়া হচ্ছে ঈদের জামাতের প্রস্তুতিও। বিপণিবিতান থেকে বাজারঘাট- শেষ মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে সবখানে।

ঈদুল ফিতরের ৫, আযহায় ৬ দিন ও দুর্গাপূজায় দু’দিন ছুটি

ঈদুল ফিতরের ৫, আযহায় ৬ দিন ও দুর্গাপূজায় দু’দিন ছুটি

আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে দেখা গেছে, আগামী বছর ঈদুল ফিতর, ঈদুল আযহা ও দুর্গাপূজার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঈদুল ফিতরে চালু হয়ে ঈদুল আযহার আগে বন্ধ বিশেষ ট্রেন

ঈদুল ফিতরে চালু হয়ে ঈদুল আযহার আগে বন্ধ বিশেষ ট্রেন

ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী একমাত্র বিশেষ ট্রেনটি। আগামী ১০ জুন পর্যন্ত ট্রেনটি চলাচল করার কথা থাকলেও বৃহস্পতিবার (৩০ মে) থেকেই এটির চলাচল বন্ধ করা হয়। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্থায়ী ট্রেন চালুর উদ্যোগ অনিশ্চিয়তায় পড়েছে। এদিকে বিশেষ ট্রেনটি বন্ধ করে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন এ রুটের যাত্রীরা।

ঈদের সময় সড়কে নজরদারি বাড়ানোর নির্দেশ সেতুমন্ত্রীর

ঈদের সময় সড়কে নজরদারি বাড়ানোর নির্দেশ সেতুমন্ত্রীর

ঈদযাত্রায় দুর্ঘটনার হার কমিয়ে আনতে ঈদুল আযহার আগে ও পরে সড়ক, মহাসড়কে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানজট কমাতে সম্ভব্য স্থান চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন তিনি।