ইরান শান্তি চুক্তি হলে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

ইসলামাবাদ টকস বিলবোর্ড
ইসলামাবাদ টকস বিলবোর্ড | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা যখন দ্রুত বাড়ছে, তখন নতুন ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত হলে তা স্বাক্ষর করতে নিজেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন তিনি। তার দাবি, ইরান প্রায় সব শর্তেই রাজি হয়েছে।

শিগগিরই দুই পক্ষের মধ্যে ইসলামাবাদে ফের আলোচনা শুরু হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অনেক বিষয়ে মতৈক্য থাকলেও ইরানের সঙ্গে খুব ভালো একটি চুক্তি হবে। তবে আলোচনা ব্যর্থ হলে ফের যুদ্ধ শুরু করার হুমকিও দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন:

এ বিষয়ে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আইআরজিসির কমান্ডার আলী আবদুল্লাহির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। যা তেহরান-ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনার পথকে আরও প্রশস্ত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে রাজনৈতিক সমাধান খোঁজাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে চীন।

জেআর