ইয়েমেন সংঘাত
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের; মক্কায় হামলার কথা অস্বীকার

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের; মক্কায় হামলার কথা অস্বীকার

ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি সামরিক বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এই দাবি করেন। একই সঙ্গে পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তারা। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে সৌদি আরবের অর্ধশতাধিক বিমান হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি

ইয়েমেনে সৌদি আরবের অর্ধশতাধিক বিমান হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি

সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে অর্ধশতাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট। হামলায় দুই শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বাব-এল-মান্দেবে বাড়ছে হুতিদের তৎপরতা; আন্তর্জাতিক বাণিজ্যে বড় ঝুঁকির শঙ্কা

বাব-এল-মান্দেবে বাড়ছে হুতিদের তৎপরতা; আন্তর্জাতিক বাণিজ্যে বড় ঝুঁকির শঙ্কা

ইয়েমেনের বাব-এল-মান্দেব প্রণালি এলাকায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের উপস্থিতি বৈশ্বিক নৌ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত বৃহস্পতিবার বাহিনীর মুখপাত্র জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো হুতিদের এ প্রণালির নিয়ন্ত্রণ নিতে দেবে না। তারা হরমুজ প্রণালির ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে পারে না। সম্প্রতি পশ্চিম উপকূলের নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ এই জলপথের খুব কাছাকাছি অবস্থান শক্ত করেছে হুতিরা।

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

ইয়েমেনের লোহিত সাগরসংলগ্ন পুরো উপকূলভাগের নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে আজ শুক্রবার ভোরে উপকূলীয় সর্বশেষ শহরগুলো এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালির দ্বীপগুলো দখল করে তারা। আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ইয়েমেনের মোখা বন্দর হুথিদের দখলে; বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে নতুন বিপর্যয়

ইয়েমেনের মোখা বন্দর হুথিদের দখলে; বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে নতুন বিপর্যয়

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়েমেনের বন্দর নগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। লোহিত সাগর উপকূল ধরে হুথিদের এই দ্রুত অগ্রযাত্রার ফলে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ বাব-এল-মান্দেব প্রণালি অবরুদ্ধ হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনে নতুন করে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

ইয়েমেনে সরকারি বাহিনীকে হটিয়ে গুরুত্বপূর্ণ বন্দর দখল, সংকটে বাব-এল-মান্দেব

ইয়েমেনে সরকারি বাহিনীকে হটিয়ে গুরুত্বপূর্ণ বন্দর দখল, সংকটে বাব-এল-মান্দেব

লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দিয়ে বিদ্রোহীরা সেখানে প্রবেশ করে। এএফপির বরাত দিয়ে ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেন সংঘাত ছড়িয়ে পড়লে মক্কা চুক্তি সক্রিয় হবে, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইয়েমেন সংঘাত ছড়িয়ে পড়লে মক্কা চুক্তি সক্রিয় হবে, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সৌদি আরবে যেকোনো হামলা হলে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সক্রিয় হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইয়েমেনের হুথিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েকদিন পর তিনি এ কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেন সংকট: কৌশলগত মোখা বন্দর দখলের পর বাব-এল-মান্দেব অবরুদ্ধ করার শঙ্কা

ইয়েমেন সংকট: কৌশলগত মোখা বন্দর দখলের পর বাব-এল-মান্দেব অবরুদ্ধ করার শঙ্কা

ইয়েমেনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বন্দর নগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেন সরকারের চারজন সামরিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। বন্দর নগরীটি দখলের ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক সমুদ্রপথ বাব-এল-মান্দেব প্রণালির ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের তীব্র সংঘর্ষ, নিহত ৬০ জনের বেশি

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের তীব্র সংঘর্ষ, নিহত ৬০ জনের বেশি

ইয়েমেনের তায়েজ ও হোদেইদাহ প্রদেশ এবং লোহিত সাগর উপকূলে দেশটির আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইস জেলা পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।