আয়াতুল্লাহ খামেনি
আয়াতুল্লাহ খামেনির সমাধির ছবি প্রকাশ

আয়াতুল্লাহ খামেনির সমাধির ছবি প্রকাশ

মাশহাদের ইমাম আলী রেজার মাজারে শায়িত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমাধির ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে খামেনি ছাড়াও তার পরিবারের নিহত আরও ৪ সদস্যের সমাধিফলক দেখা গেছে।

৬ দিনের আনুষ্ঠানিকতা শেষে ঈমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ খামেনি

৬ দিনের আনুষ্ঠানিকতা শেষে ঈমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ খামেনি

৬ দিনের আনুষ্ঠানিকতা শেষে কোটি কোটি অনুসারীকে কাঁদিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে সবশেষ জানাজার পর শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঈমাম রেজার মাজারে সমাহিত করা হয়েছে তাকে। এর আগে, খামেনির শেষ শোকযাত্রায় ঢল নামে লাখ লাখ মানুষের। অশ্রুসজল চোখে, স্লোগানে স্লোগানে প্রজাতন্ত্রের অন্যতম কিংবদন্তীকে বিদায় জানিয়েছেন অনুসারীরা।

কোম শহরে পৌঁছেছে আয়াতুল্লাহ খামেনির মরদেহ, শোকযাত্রায় জনসমুদ্র

কোম শহরে পৌঁছেছে আয়াতুল্লাহ খামেনির মরদেহ, শোকযাত্রায় জনসমুদ্র

চিরচেনা তেহরানকে চিরবিদায়ের পর ইরানের পবিত্র কোম শহরে রাখা হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তাকে ঘিরে জনসমুদ্রে রূপ নেয় এ শোকযাত্রা।

আয়াতুল্লাহ খামেনির শোক র‌্যালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকা পুড়িয়েছে ইরানিরা

আয়াতুল্লাহ খামেনির শোক র‌্যালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকা পুড়িয়েছে ইরানিরা

আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকা পুড়িয়েছে ইরানিরা। এসময় 'রক্তের বদলে রক্ত চাই' স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরানের মোসাল্লা কমপ্লেক্স। খামেনির হত্যাকারীদের কোনভাবেই ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি তাদের। ইরানিদের এমন বিদ্বেষমূলক আচরণ তেহরান-ওয়াশিংটন শান্তিচুক্তি আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা অনেকের।

খামেনির প্রতি ভালোবাসায় ধর্ম ও রাষ্ট্রের প্রতি অনুগত তরুণরা

খামেনির প্রতি ভালোবাসায় ধর্ম ও রাষ্ট্রের প্রতি অনুগত তরুণরা

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বদলে দিয়েছে ইরানের তরুণ সমাজের চিন্তাধারা ও জীবনযাত্রার চিত্র। বাসিন্দারা বলছেন, নেতার প্রতি ভালোবাসায় যুব সম্প্রদায়ের বড় একটি অংশ রাষ্ট্র ও ধর্মের প্রতি আরও বেশি অনুগত হয়ে উঠেছে। এদিকে, খামেনির জানাজায় অংশ নেয়া শোকার্ত মানুষের জন্য এগিয়ে এসেছে দেশটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিনামূল্যে নাস্তা, চা, ঠাণ্ডা পানি ও শরবত বিতরণ করছে তরুণ-তরুণীরা।

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অন্তত ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। গোপন চিঠির ভিত্তিতে এ খবর জানিয়েছে জার্মানের সংবাদমাধ্যম ওয়েল্ট। হুড়োহুড়ি, তীব্র গরম ও পদ-দলনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেও বলে মনে করছেন অনেকে। তবে এরইমধ্যে পরিস্থিতি সামালাতে প্রস্তুতি নিয়েছে ইরান।

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়েও শুন্যতার গল্পগাঁথা, জানাজায় অংশ নেবেন না ছেলে

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়েও শুন্যতার গল্পগাঁথা, জানাজায় অংশ নেবেন না ছেলে

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে এতোসব আয়োজনের মাঝেও রয়েছে শুন্যতার গল্পগাঁথা। বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে মুজতবা খামেনি। এতে সমালোচনার ঝড় বইছে নানা মহলে। কেউ কেউ প্রশ্ন তুলছেন মুজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে। যদিও বিপুল এই জনসমাগমে ঘুরেফিরেই সামনে আসছে নিরাপত্তার বিষয়টি।

আয়াতুল্লাহ খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলবে টানা ৬ দিন

আয়াতুল্লাহ খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলবে টানা ৬ দিন

শুরু হলো ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। চলবে টানা ৬ দিন। প্রথমদিন সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। এরইমধ্যে সেখানে জড়ো হয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। রাজধানী জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন শুরু হবে ৬ জুলাই

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন শুরু হবে ৬ জুলাই

আগামী ৬ জুলাই ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শুরু হবে। গতকাল (সোমবার, ২২ জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে খামেনির ফিউনারেল কমিটির মুখপাত্র।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও তার দেশ কখনোই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু পরিকল্পনা নিয়ে বিপাকে ইরান

যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু পরিকল্পনা নিয়ে বিপাকে ইরান

প্রথমে ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করার ইঙ্গিত দেয়া হলেও এখন কর্মসূচিটি পুরোপুরি বাতিলের প্রস্তাব করছে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক পোস্টের দাবি, শনিবার (১৯ এপ্রিল) বৈঠকের আগে পরমাণু প্রকল্প নিয়ে ট্রাম্প প্রশাসনের মিশ্র প্রতিক্রিয়া ভাবিয়ে তুলছে তেহরানকে। এদিকে দ্বিতীয় ধাপে পরমাণু আলোচনায় বসার আগে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ক্রেমলিন বলছে, রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিশেষ বার্তা পৌঁছে দিতে মস্কোতে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

'শিগগিরই ইসরাইলে হামলা চালাবে ইরান'

'শিগগিরই ইসরাইলে হামলা চালাবে ইরান'

সামরিক শক্তিমত্তার দিক দিয়ে ইসরাইল থেকে এগিয়ে থাকলেও তেল আবিবের হামলায় প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে ইরান সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিদের। ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে আবারো সামনে এলো প্রসঙ্গটি। নিজ দেশে হামাসের শীর্ষ নেতাকে বাঁচাতে না পারার ব্যর্থতা ঢাকতে শিগগিরই ইসরাইলে হামলা চালাবে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের।