Recent event

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যাজ পরিয়ে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নবনিযুক্ত আইজিপিকে ব্যাজ পরাতে সহায়তা করেন।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‍্যাংক ব্যাজ পরিধানের মধ্য দিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের নতুন দাপ্তরিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো।

এসএস