
ডিপিএল পারফরম্যান্সে জাতীয় দলে ফিরতে চান সৈকত
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীকে জেতাতে চান শিরোপাও। আজ (বুধবার, ২৯ এপ্রিল) মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমে জানিয়েছেন আবাহনীর অধিনায়ক। তবে ডিপিএলের এবারের ফরম্যাট নিয়ে আক্ষেপ ঝরেছে সৈকতের কণ্ঠে।

ফেডারেশন কাপ: পিডব্লিউডির কাছে প্রথম রাউন্ডেই হেরেছে আবাহনী
ফেডারেশনে কাপের প্রথম রাউন্ডেই অঘটনের জন্ম দিলো পিডব্লিউডি। তাদের বিপক্ষে দায়সারা শুরুকেই হারের মূল কারণ বলে মানছেন আবাহনীর কোচ মারুফুল হক। আক্রমণ, মধ্যমাঠ ও ডিফেন্স তিন ডিপার্টমেন্টেই ব্যর্থ হয়েছে আকাশী-নীল শিবির। অপরদিকে দারুণ পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়ে জয় নিজেদের করে নিয়েছে পিডব্লিউডি।

ঢাকা প্রিমিয়ার লিগ: আশাবাদী তালহা জুবায়ের, মাঠে ফেরার অপেক্ষায় বর্ষণ
ঢাকা প্রিমিয়ার লিগ সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগের আসরের প্রায় সবাইকে ছেড়ে দিলেও দল নিয়ে বেশ আশাবাদী প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের। অন্যদিকে দুই বছরের ইনজুরি পার করে আবাহনীর হয়ে প্রথমবার মাঠে নামবেন রোহানাতদৌলা বর্ষণ। নিজের দল নিয়ে বেশ আশাবাদী এই তরুণ পেসার।

খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি ফুটবলারদের, স্মারকলিপি জমা
খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি জানিয়েছেন দেশের ফুটবলাররা। সার্ক কোটা বাতিলের দাবিতে গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে একটি স্মারকলিপি জমা দেন আবাহনী-মোহামেডানসহ স্থানীয় ক্লাবের ফুটবলাররা। ফুটবলরাররা মনে করেন, সার্কভুক্ত অঞ্চলে দেশের ফুটবলাররা সুযোগ না পেলেও বাইরের ফুটবলারদের সুযোগ দেয়ার যে নীতি, তা ফেডারেশনের পুনর্মূল্যায়ন করা উচিত।

সাফল্য-বিতর্ক নিয়ে ২০২৫: ক্রীড়াঙ্গনে আলোচনায় ফুটবল
দেখতে দেখতে শেষের পথে ২০২৫ সাল। বিদায়ী বছরে দেশের ক্রীড়াঙ্গনে বছরজুড়ে আলোচনায় ছিল ফুটবল। নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই এসেছে সাফল্য, তবে ছিল বিতর্কও। বহু আলোচনার জন্ম দেয়া ২০২৫ সালে দেশের ফুটবলে ঘটে যায় অনেক ঘটনা।

বাংলাদেশ ফুটবল লিগ: আবাহনীর বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা
বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএলের) বড় ম্যাচে আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাকাপোক্ত জায়গা করে নিতে আশাবাদী কিংস। অন্যদিকে কিংসকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া আবাহনী। কিংস এরেনায় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৫টায়।

ফেডারেশন কাপ: বড় জয়ে টুর্নামেন্ট শুরু আবাহনীর
ফেডারেশন কাপের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে আবাহনী। অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।

মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী
এএফসি ক্লাব কাপের প্লে-অফে মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী। একমাত্র বিদেশি দিয়াবাতে নিয়ে মাঠে নামা স্বাগতিকরা শুরুতে মিতুলের সেভে টিকে থাকলেও আক্রমণে ব্যর্থ হয়। আতাই দুমাশেভের দুই গোলেই জয় পায় কিরগিজ ক্লাব। মারুফুলের দলকে এখন এ ধাক্কা কাটিয়ে ঘরোয়া মৌসুমে সামনে এগোতে হবে।

এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়েই আবাহনীর অধ্যায় শুরু করতে যাচ্ছেন দিয়াবাতে
আবাহনীর হয়ে প্রথমবারের অনুশীলনে নামেন সুলেমান দিয়াবাতে। মোহামেডানকে প্রথমবারের মতো পেশাদার লিগ শিরোপা জয়ের স্বাদ দেয়া এ স্ট্রাইকার এখানেও দিতে চান নিজের সেরাটা। এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়ে আবাহনীর অধ্যায় শুরু করতে যাচ্ছেন দিয়াবাতে। প্রতিপক্ষ শক্তিশালী কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড হলেও জয়ের দিকেই চোখ রাখছেন তিনি।

নতুন মৌসুমে সবার আগে অনুশীলন শুরু করেছে আবাহনী
এএফসি চ্যালেঞ্জ লিগ ঘিরে নতুন মৌসুমে সবার আগে অনুশীলন শুরু করেছে আবাহনী। দলবদলের ব্যস্ততার মাঝেও দেশি খেলোয়াড়দের পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ মারুফুল হক। কোচ এবং ম্যানেজারের প্রত্যাশা দারুণ এক মৌসুমের।

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শিরোপার আরো কাছে মোহামেডান
চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপার আরো কাছে পৌঁছে গেলো মোহামেডান। সুলেমান দিয়াবাতে দলকে এগিয়ে নেয়ার পর সানডের গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। মাঝে মোজাফফর ব্যবধান বাড়ানোর পর সানডে করেন দ্বিতীয় গোল। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোল করেন সুমন হোসেন।

ফেভারিটের তালিকায় না থেকেও চ্যাম্পিয়ন আবাহনী
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা চতুর্থবার চ্যাম্পিয়নের মুকুট পড়লো আবাহনী লিমিটেড। অথচ টুর্নামেন্টের শুরুতে আবাহনী ছিল না ফেভারিটের তালিকায়। প্রতিপক্ষ আর প্রতিবন্ধকতা জয় করে ম্যাচ শেষে নিজেদের অভিব্যক্তিতে শিরোপা ছোঁয়ার গল্প বলেছেন আবাহনীর কোচ-ক্রিকেটাররা।