
বাড়িভাড়া ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি, পর্তুগালজুড়ে তীব্র বিক্ষোভ
ইউরোপজুড়ে তীব্র হতে থাকা জীবনযাত্রার ব্যয়সংকটের মধ্যে এবার আবাসন অধিকার এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পর্তুগালজুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) দেশটির প্রধান শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অব পর্তুগিজ ওয়ার্কার্স (সিজিপিটি)-এর সঙ্গে সংহতি জানিয়ে একযোগে রাজপথে নামেন দেশটির আবাসন অধিকার আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সাধারণ নাগরিকেরা। ইউরো নিউজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

স্পেনে আবাসন আন্দোলন: প্রতীক হয়ে ওঠা ৮৭ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু, ক্ষোভে উত্তাল মাদ্রিদ
স্পেনে আকাশছোঁয়া বাড়িভাড়া ও আবাসন সংকটের বিরুদ্ধে গড়ে ওঠা দেশব্যাপী আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকাল মারা গেছেন। পুরো স্পেনে তিনি মারিকারমেন নামেই পরিচিত ছিলেন। সাত দশকেরও বেশি সময় ধরে বসবাস করা মাদ্রিদের অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদের দুই সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অগ্নিকাণ্ডের জের: কলকাতায় ৩ শতাধিক হোটেল বন্ধ, আবাসন সংকটে বাংলাদেশিরা
কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের পর ৩ শতাধিক আবাসিক হোটেল ও গেস্ট হাউজ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক হয়রানির কবলে পড়েছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। আর, সচল হোটেলগুলো আগে থেকে ভর্তি থাকায় মিলছে না থাকার জায়গা। কোথাও কোথাও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিপরীতে, লোকসান গুনতে হচ্ছে নিষেধাজ্ঞার আওতায় পড়া হোটেল ব্যবসায়ীদের। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানেনা কেউই।

জনবান্ধব নগর নীতি বাস্তবায়নের দাবিতে ১৬ দফা ঘোষণা
দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট জলবায়ু ঝুঁকি, আবাসন সংকট ও জীবিকার চ্যালেঞ্জ মোকাবিলায় ‘জাতীয় নগর নীতি ২০২৫’, ‘স্থানিক পরিকল্পনা আইন ২০২৬’ এবং ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩–২০৫০)’ দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৬-দফা প্রস্তাবনা গ্রহণের মধ্য দিয়ে ‘নবম আরবান ডায়ালগ ২০২৬’ সম্পন্ন হয়েছে।

আয়ারল্যান্ডের আবাসন সংকট; মাথা গোঁজার ঠাঁই পেতে হিমশিম জনসাধারণ
আয়ারল্যান্ডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর সমস্যা আবাসন সংকট। গত কয়েক বছর ধরে চলা এ সংকট ২০২৬ সালে এসে ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি নানা উদ্যোগ সত্ত্বেও ডাবলিনসহ বড় শহরগুলোতে সাধারণ মানুষের জন্য মাথা গোঁজার ঠাঁই পাওয়া অনেকটা আকাশকুসুম কল্পনার মতোই।

যুক্তরাষ্ট্রে গৃহহীনতা তীব্র, সরকারি সহায়তা কমানোর শঙ্কা
যুক্তরাষ্ট্রে গৃহহীনতা দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী সামাজিক সমস্যা। আবাসন সংকট, বেকারত্ব এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার ব্যয়, সব মিলিয়ে দিনদিন আরও ঘনীভূত হচ্ছে সংকট। এর মধ্যেই সরকারি সহায়তা কমে যাওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। চলতি বছর স্থায়ী আবাসন সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা ১ লাখ ৭০ হাজার মানুষকে নতুন করে গৃহহীন করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ এড়াতে বোঝাপড়া বাড়ানোয় জোর চবি প্রশাসনের
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভয়াবহ সংঘর্ষ হলেও স্থানীয়দের সঙ্গে এ বিরোধ নতুন কিছু নয়। গত এক বছরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে অন্তত তিনবার। শিক্ষার্থীদের দাবি, আবাসন ও ক্যান্টিন সুবিধা বৃদ্ধি, যাতায়াতে শৃঙ্খলা নিশ্চিত করলে কমে আসবে এরকম সংঘর্ষের ঘটনা। তবে আপাতত স্থানীয়দের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর ওপর জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন নেত্রকোণার গলার কাঁটা
আবাসন সংকটের কারণে পিছিয়ে নেত্রকোণার পর্যটন খাত। সরকারিভাবে কোটি কোটি টাকা খরচে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ হলেও তা যেন এখন গলার কাঁটা। স্থানীয়রা বলছেন পর্যটন এলাকা বাদ দিয়ে জনশূন্য হাওরে পর্যটন কেন্দ্রিক উন্নয়ন সুফল আনবে না। আর কেন্দ্রটির দায়িত্বরতরা বলছেন, ঋণ নিয়ে কোনো রকমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

যুক্তরাষ্ট্রে গৃহহীনদের সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গৃহহীন ছিলেন ইতিহাস সর্বোচ্চ ৭ লাখ ৭১ হাজার মানুষ। এক বছর ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ।

আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক হজ-ওমরাহ কনফারেন্স
সৌদি আরবের মদিনায় আজ (বুধবার, ২৪ এপ্রিল) তিন দিনব্যাপী আন্তর্জাতিক হজ ও ওমরাহ কনফারেন্স শেষ হচ্ছে। পবিত্র হজের মৌসুমে হাজিদের সর্বোচ্চ সেবাদান ও উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিতে এ কনফারেন্সের আয়োজন করা হয়।