Recent event

রামপুরায় ২৮ হত্যার মামলা: বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিচার শুরু আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আজ সূচনা বক্তব্য রাখবেন চিফ প্রসিকিউটর। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। একই সঙ্গে আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সকালে এসব মামলার অভিযুক্ত ১২ সেনা সদস্যকে ট্রাইবুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের প্রথম সাক্ষী এম এ রাজ্জাক জবানবন্দি দেন।

এএম