
জাজিরায় ককটেল বিস্ফোরণ; আধিপত্যের জেরে অশান্ত বিলাশপুর, তদন্তে পুলিশ
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৩ জুন ) দুপুরে একটি নির্জন কলাবাগানে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে নির্জন স্থানে ঘটনাটি ঘটায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জে বাড়ছে ডাকাতি; সড়কেও টার্গেট হচ্ছেন যাত্রীরা
নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে ডাকাতির ঘটনা, তার সঙ্গে বাড়ছে মানুষের আতঙ্ক। গত দুইমাসে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১২টি ডাকাতি এবং ১৩টি দস্যুতার ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে লুটপাটের পাশাপাশি সড়কেও টার্গেট হচ্ছে যাত্রীরা।

সরকার জ্বালানির মজুত পর্যাপ্ত বললেও মাঠ পর্যায়ে ভোগান্তি, সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর
মাঠ পর্যায়ে দীর্ঘ লাইন আর ভোগান্তি থাকলেও সরকার বলছে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ চেইন স্বাভাবিক আছে। তবে প্যানিক বাইং আর গুজবই পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায়, আতঙ্ক নয় সচেতন ও সাশ্রয়ী ব্যবহারের ওপরই এখন জোর দিচ্ছে সরকার।

পাটুরিয়ায় ঘাট ছাড়ার পর ফেরিতে আগুন, আতঙ্কে যাত্রীরা
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

রাত শেষে দিনেও আতঙ্কের জনপদ হয়ে উঠেছে নরসিংদী, বাড়ছে ছিনতাই
সুখবর আর উন্নয়নের মাঝে মাঝে সমাজের কিছু কালো ছায়া উঁকি দেয়। ঠিক তেমনই এক গভীর উদ্বেগের খবর আসছে নরসিংদী থেকে। দিনের আলো নিভে গেলেই এ জনপদ পরিণত হয় এক অনিরাপদ রাজ্যে। রাতের পাশাপাশি এই আতঙ্ক কখনো ভর করছে দিনের আলোতেও। কেন এই আতঙ্ক? আর শহরের কোন কোন এলাকা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে?

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দু’টি ঘটনাতেই কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ (সোমবার, ১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের মালিকানাধীন ‘প্রবর্তনা’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি বাড়ি নং ০৬/০৮-এ অবস্থিত ওই প্রতিষ্ঠানের ভেতরে একটি ও বাইরে রাস্তায় আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ভঙ্গুর যুদ্ধবিরতিতে দুই জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস, গাজায় হামলা অব্যাহত ইসরাইলের
গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও দুই জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। এরইমধ্যে তাদের পরিচয়ও শনাক্ত করেছে ইসরাইল। যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির পর গাজাবাসীর জীবন কিছুটা স্বাভাবিক হলেও, কাটেনি আতঙ্ক। এদিকে, তুরস্ক সফরে গিয়ে গাজার গণহত্যায় জার্মানির নীরব ভূমিকা নিয়ে এরদোয়ানের তোপের মুখে পড়েন জার্মান চ্যান্সেলর।

মিছিলে ডামি রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, অতঃপর পুলিশের হাতে গ্রেপ্তার
ডামি রাইফেল দেখিয়ে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা পুলিশ।

মৌলভীবাজারের বন্যা-ভাঙন আতঙ্কে মনু ও ধলাই নদীপাড়ের মানুষ
মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পাড়ের মানুষ হাজার কোটি টাকার প্রকল্প থাকা সত্ত্বেও বেড়িবাঁধের অসম্পূর্ণ কাজের কারণে বন্যা এবং নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। নদীর পানি বৃদ্ধি পেলে ঘরবাড়ি ও ফসল নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় এলাকাবাসী চরম উদ্বেগে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, নানা জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও শিগগিরই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। জেলা প্রশাসক জানিয়েছেন, জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ পেলে স্থায়ী সমাধান নেয়া হবে।

রাজধানীতে ভয়ংকর হয়ে উঠেছে প্রকাশ্য খুন, প্রশাসনের জবাব 'পরিস্থিতি নিয়ন্ত্রণে'
গত কয়েক মাসে রাজধানীতে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড আতঙ্কিত করে তুলেছে নগরবাসীকে। পুলিশের হিসাবে, চলতি বছরের প্রথম ৬ মাসে গড়ে ঘটেছে ২০টি করে হত্যাকাণ্ড। কখনো ধারালো অস্ত্রের আঘাতে, কখনো পিটিয়ে কিংবা পাথর দিয়ে থেতলিয়ে মানুষ হত্যা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। অনেক ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের দায়সারা ভূমিকা নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ ও অসন্তুষ্টি। যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে কোনো হতাহতের খবর কিংবা এপারে গুলি আসার তথ্য মেলেনি। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

পদ্মা সেতুর প্রকল্প এলাকায় ভয়াবহ ভাঙন, নদীতে বিলীন ৮০০ মিটার বাঁধ
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধটির ৮০০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ফলে, ঝুঁকির মুখে রয়েছে সেতু সংলগ্ন অবকাঠামো ও হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ। অব্যাহত ভাঙন ঝুঁকিতে আতঙ্কিত হয়ে পড়েছে অন্তত ৬০০ পরিবার।