
যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ও ন্যাটোর টানাপোড়েন; কার স্বার্থে বিপুল অস্ত্র ব্যয়?
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ
তুরস্কের আঙ্কারায় এই সপ্তাহে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন জোটটির ভেতরকার গভীর ও সম্ভবত স্থায়ী ফাটলকে স্পষ্ট করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট এবং ট্রান্সআটলান্টিক সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হল। ক্যামেরার সামনে কৃত্রিম ঐক্য দেখানো হলেও জোটের অভ্যন্তরীণ বিভেদ এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

ট্রাম্পের নতুন কটাক্ষ, নীরব থাকার সিদ্ধান্ত মেলোনির
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার আক্রমণের পরও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আর কোনো জবাব দেবেন না বলে জানিয়েছেন দেশটির মন্ত্রীরা। দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে সাম্প্রতিক সপ্তাহগুলোয় চাপে পড়া দ্বিপক্ষীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকার করেছেন তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আঙ্কারায় শুরু ন্যাটো শীর্ষ সম্মেলন: নজরে ট্রাম্প ও প্রতিরক্ষা ব্যয়
তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হচ্ছে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন। প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে চাপ প্রয়োগের মধ্যেই এই সম্মেলন শুরু হয়েছে। ইউরোপীয় দেশগুলো এই সম্মেলনে নতুন সামরিক চুক্তির মাধ্যমে শত শত কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কী কারণে সিরিয়ায় হঠাৎ উত্থান আসাদ বিরোধীদের?
ঠিক কোন কারণে সিরিয়ায় হঠাৎ উত্থান আসাদ বিরোধীদের? প্রতিবেশী দেশে সংঘাতময় পরিস্থিতি তুরস্কের নিরাপত্তার জন্য ঝুঁকি বিবেচনায়, সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে চায় আঙ্কারা। আসাদ মিত্র রাশিয়া আর ইরান সে অনুরোধ প্রত্যাখ্যান করায় আসাদ বিরোধীদের সবুজ সংকেত দেয় তুরস্ক। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহীদের দমনে সর্বশক্তি প্রয়োগ করেও ব্যর্থ আসাদকে ফিরতে হবে রাজনৈতিক সমঝোতার পথেই।