
কূটনৈতিক প্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
প্রচলিত কূটনৈতিক রীতি ও প্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে কথা বলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যেই তিনি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন। গত বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলবো। আমি সবার সঙ্গেই কথা বলি। তাইওয়ান সমস্যাটি নিয়ে আমরা কাজ করবো।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে কথা বলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলবো। আমি সবার সঙ্গেই কথা বলি। আমরা তাইওয়ান সমস্যাটি নিয়ে কাজ করবো।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলসহ চার মিত্রকে ৮৬০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর কাছে ৮৬০ কোটি ডলারের (৮ দশমিক ৬ বিলিয়ন) বেশি মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো—ইসরাইল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জেরে ওই অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই অনুমোদন দিলো। দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান উত্তেজনার মধ্যেই ইসরাইল ও সৌদিতে অস্ত্র বিক্রি বাড়ালো ওয়াশিংটন
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের কাছে ৬৬৭ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। এরমধ্যে বেশিরভাগই থাকছে আক্রমণাত্মক অ্যাপাচি হেলিকপ্টার। সৌদি আরবের কাছেও নয়শো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। যদিও তেহরানে হামলার বিপক্ষে রিয়াদ।

দ্বন্দ্ব শুরুর পর প্রথমবার ভারতের কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
ভারতকে সাড়ে নয় কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। দেবে জ্যাভেলিন ট্যাঙ্কবিধ্বংসী সরঞ্জাম ও এক্সক্যালিবার ক্ষেপণাস্ত্র। রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব শুরুর পর এবারই প্রথম ওয়াশিংটনের কাছ থেকে অস্ত্র বিক্রিতে ছাড় পেলো নয়া দিল্লি।

নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
বাংলাদেশে অস্ত্র বিক্রির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। বাংলাদেশ সফরে আসা তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ৩৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় উপদেষ্টা বলেন, দুর্নীতি থাকায় ৩৭ লাখ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া রমজানে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

যুদ্ধ বাঁধাতে উঠেপড়ে লেগেছে ইরান-ইসরাইল
ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তেল বাণিজ্য ঝুঁকিতে পরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর প্রভাবে বিশ্বে অর্থনৈতিক মন্দা আরও প্রকট হওয়ার শঙ্কা বাড়ছে।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব পাস, পক্ষে ভোট বাংলাদেশের
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার পাস হওয়া এ প্রস্তাবে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে।