
ইনস্টাগ্রামে যুক্ত হল নতুন ফিচার, ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram New Features) তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এল দুর্দান্ত এক আপডেট। এখন থেকে বন্ধুদের ট্যাগ করা পোস্ট (Instagram Tagged Posts) পুনরায় পাবলিশ না করেই সরাসরি নিজের প্রোফাইলের মূল গ্রিডে (Main Profile Grid) দেখানোর সুযোগ চালু করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর প্রক্রিয়া আরও সহজ ও আকর্ষক করতে নতুন এই ফিচার যুক্ত করেছে (Instagram New Tagged Post Grid Feature)।

বিএসইসির নতুন অফিশিয়াল ওয়েবসাইট চালু
বিনিয়োগকারী, সাধারণ নাগরিক ও পুঁজিবাজারের অংশীজনদের জন্য তথ্য ও বিভিন্ন সেবা আরও সহজলভ্য করতে নতুন ও আধুনিক অফিশিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফেসবুক–ইউটিউবসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিয়ন্ত্রণ এজেন্সি।

নোয়াখালীতে ক্ষুদ্র ও কুটির শিল্পে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে
নোয়াখালীতে ক্ষুদ্র ও কুটির শিল্পে বেড়েছে নারী উদ্যোক্তার সংখ্যা। যারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অবদান রাখছেন অর্থনীতিতে। সরকারি হিসেবে জেলায় নারী উদ্যোক্তার সংখ্যা দুই হাজারের বেশি। বছরে যাদের লেনদেনের পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।

চট্টগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে সামুদ্রিক মাছ বিক্রি
ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে চিরচেনা বাজার নয়, চট্টগ্রামে অনলাইন প্ল্যাটফর্মে নীরবেই বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার সামুদ্রিক মাছ। চট্টগ্রামের অর্ধশতাধিক ব্যবসায়ী অনলাইনে তৈরি করেছেন মাছ বিক্রির বিশ্বস্ত প্ল্যাটফর্ম। গভীর সাগরে ধরা পড়া হরেক রকমের মাছ, কাঁকড়া, স্কুইডসহ সি ফুডের ছবি-ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ছে অনলাইন পেজে। কিনে নিচ্ছেন দেশি-বিদেশি ক্রেতা। মাছ বিক্রির পাশাপাশি আসছে অনলাইন থেকে বাড়তি উপাজর্নও।