
ঈদযাত্রায় গণপরিবহন সংকটে ভোগান্তি, নেই মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। তবে মহাসড়কে গণপরিবহনের সংকট দেখা দেয়ায় ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কের এলেঙ্গাসহ গুরত্বপূর্ণ এলাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে। অনেকেই বাস বা গণপরিবহনে না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

সড়কমন্ত্রীর টার্মিনাল পরিদর্শনকে ‘লোকদেখানো তৎপরতা’ দাবি যাত্রী কল্যাণ সমিতির
ঈদ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রুটের গণ-পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে নতুন সড়কমন্ত্রীর বাস টার্মিনাল পরিদর্শনকে ‘লোকদেখানো তৎপরতা’ আখ্যা দিয়ে কার্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

ঘরমুখো যাত্রীদের চাপ, টিকিট সংকটে ভোগান্তি
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পকারখানায় টানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর থেকে ঘরমুখো হয়েছেন বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ। একসঙ্গে হাজারো যাত্রী বাড়ির পথে নামায় গাজীপুরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ফিরতি যাত্রায় যানবাহনের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
টানা ১০ দিনের ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। বাস সংকট থাকায় বেশকিছু কাউন্টারে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। এছাড়া মহাসড়কে যানবাহনের চাপ থাকায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়, বাড়তি ভাড়ায় ভোগান্তি
ঈদের ছুটি শেষে রাজধানীসহ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে কর্মমুখী মানুষের ঢল দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ আরো বেড়ে যায় কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে।

বরিশালে লঞ্চে বিভিন্ন অনিয়ম ও কোস্ট গার্ডকে হুমকি, গ্রেপ্তার ২
বরিশাল নৌ-বন্দরে কীর্তনখোলা-১০ লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং দায়িত্বরত কোস্ট গার্ড সদস্যদেরকে হুমকি দেয়ার ঘটনায় লঞ্চের দুই স্টাফকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। আজ (শুক্রবার, ৬ জুন) রাতে বরিশাল নৌ-বন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঈদে বাড়বে ফেরি ও লঞ্চ: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঈদ উপলক্ষে ফেরি ও বিশেষ লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় যাত্রীদের হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

অতিরিক্ত ভাড়া আদায় করলে এক লাখ টাকা জরিমানা
এবারের ঈদযাত্রায় ভাড়া, গতি ও যাত্রী অতিরিক্ত হলে তাৎক্ষণিক এক লাখ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমীনউল্লাহ নূরী।