Recent event

ঘরমুখো যাত্রীদের চাপ, টিকিট সংকটে ভোগান্তি

টানা ছুটিতে ঘরমুখো রাজধানীবাসী
টানা ছুটিতে ঘরমুখো রাজধানীবাসী | ছবি: সংগৃহীত
0

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পকারখানায় টানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর থেকে ঘরমুখো হয়েছেন বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ। একসঙ্গে হাজারো যাত্রী বাড়ির পথে নামায় গাজীপুরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।

আরও পড়ুন:

মৌচাক, চন্দ্রা ও কালিয়াকৈর মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস, ট্রাক ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে লাগছে কয়েকগুণ বেশি সময়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

চালক ও যাত্রীরা জানান, একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফেরায় সড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ফলে কোথাও ধীরগতিতে, আবার কোথাও পুরোপুরি থেমে চলছে যানবাহন। এর মধ্যেই ভোগান্তি আরও বাড়িয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা।

এএম