
বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ১৬ মার্চ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) থেকে বিআরটিসির এ ঈদ স্পেশাল বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে: সহজ নিয়ম ও ধাপসমূহ
আসন্ন ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির করতে আজ (মঙ্গলবার, ৩ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway)। প্রতিবারের মতো এবারও যাত্রীদের দুর্ভোগ কমাতে অনলাইনে শতভাগ টিকিট (100% Online Ticketing) বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা ঘরে বসেই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে দ্রুত ও সহজে টিকিট সংগ্রহ করতে পারছেন।

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা, মিলবে যেদিন থেকে
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট (Advance Ticket) বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মার্চ থেকে যাত্রীরা কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহ করতে পারবেন। ওইদিন ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট কেনা যাবে।

ট্রেনে ঈদযাত্রা: কোন দিন মিলবে কোন তারিখের টিকিট?
আসন্ন ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ (March 3) থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, এবারের ঈদযাত্রায় সিডিউল বিপর্যয় রোধ ও টিকিটবিহীন যাত্রী প্রতিরোধই প্রধান চ্যালেঞ্জ। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।

বাফুফে দেবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের টিকিট, যেভাবে পেতে পারেন
ফুটবল বিশ্বের মহামিলনমেলা ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) শুরু হতে আর মাত্র পাঁচ মাস বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF) এবার ৩৩০টি বিশ্বকাপের টিকিট বরাদ্দ পেয়েছে। এই টিকিটের জন্য আজ (রোববার, ১৮ জানুয়ারি) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

প্রথম আধা ঘণ্টায় প্রায় ২ কোটি হিট
রেলের আগাম টিকিট
ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। টিকিট কাটার জন্য সকাল ৮টা থেকে রেলের সার্ভারে হিট করেন যাত্রীরা। অনলাইনে মিলছে পশ্চিমাঞ্চলের ১৩ জুনের টিকিট। প্রথম আধাঘণ্টায় ১ কোটি ৯০ লাখ হিট পড়ে সার্ভারে। অন্যদিকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ১২টা থেকে।

মে দিবসের ছুটি ঘিরে চীনের পর্যটন খাত চাঙ্গা
মে দিবসের ছুটির আগেই চাঙ্গা চীনের পর্যটন খাত। বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি হোটেল-মোটেলে চলছে অগ্রিম বুকিং। চাহিদা বেশি থাকায় ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না। দেশটির সিভিল এভিয়েশন বলছে, শ্রম দিবসে ৫ দিনের ছুটিতে শুধু আকাশপথেই ভ্রমণ করবেন এক কোটির বেশি মানুষ।

শুরু হয়েছে ট্রেনের ১০ ও ১২ তারিখের টিকিট বিক্রি
বন্ধ রাখা আন্তঃনগর ট্রেনের ১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং ১১ এপ্রিল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তঃনগর ট্রেন।

আজ মিলবে ফিরতি ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট
ঈদে ঘরে ফেরা মানুষের কর্মস্থলে ফেরার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ এপ্রিল। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান, তারা আজ ( শনিবার, ৬ এপ্রিল) টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদ করতে গ্রামে যাচ্ছেন নগরবাসী
ঈদ করতে বাড়ি যাচ্ছেন নগরবাসী। রোজার শেষ শুক্রবারে কমলাপুর রেলস্টেশনে ছিলো যাত্রীদের ভিড়। কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় ঘরমুখো মানুষের মধ্যে স্বস্তি ছিলো। তবে রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়।

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানী ছাড়ছে মানুষ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যাত্রীদের ট্রেনযোগে ঢাকা ছাড়তে দেখা যায়। এদিন সকাল থেকেই ঘরমুখো মানুষ কমলাপুর স্টেশনে আসতে থাকেন।