হিট ইমারজেন্সি
তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের ৩০ অঙ্গরাজ্যে হিট ইমারজেন্সি জারি

তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের ৩০ অঙ্গরাজ্যে হিট ইমারজেন্সি জারি

মারাত্মক তাপপ্রবাহের জেরে এবার যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ অঙ্গরাজ্যে জারি হয়েছে হিট ইমারজেন্সি। এমন পরিস্থিতিতে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর কিছু আয়োজন সংক্ষিপ্ত বা বাতিল করতে বাধ্য হচ্ছে নগর কর্তৃপক্ষ। বিশ্বকাপের পর্যটক ও শহরবাসীর জন্য চালু করা হয়েছে শত শত কুলিং সেন্টার। অন্যদিকে, ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ফ্রান্সের বন্দর নগরী মার্সেইয়ের অন্তত এক হাজার হেক্টরেরও বেশি এলাকা। এরমধ্যেই, ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা।