
হরমুজ প্রণালি ইরানের ‘রেড লাইন’; শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা তেহরানের
হরমুজ প্রণালিকে অলঙ্ঘনীয় ‘রেড লাইন’ বা লাল রেখা হিসেবে ঘোষণা করেছে ইরান। বৃহস্পতিবার তেহরান সতর্ক করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে এর জবাবে পুরো উপসাগরীয় অঞ্চলের সব অবকাঠামোতে পাল্টা আঘাত হানা হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা; মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত
ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ পুনর্বহালের পর বুধবার দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে দুই দফায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে ইরান। আমেরিকার সঙ্গে এই সংঘাতকে ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ বলে অভিহিত করেছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জের মিঠামইনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫৮)। বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন তার সহযোগী বিএনপি নেতা হাদিস মিয়া (৩৮)। এ ঘটনায় পুলিশের অভিযানে হামলায় জড়িত ঢাকা থেকে ভাড়া করে আনা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোমে যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজা ও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৪
গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির হতাহতের খবর পাওয়া গেছে। এরমধ্যেই, একই পরিবারের চারজন নিহতের খবর দিয়েছে সংবাদ-মাধ্যম আল জাজিরা। অন্যদিকে, রোমে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দু'দেশের আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনায় হামলা চালিয়েছে আইডিএফ। চুক্তি অনুযায়ী, ইসরাইলি বাহিনী বৈরুত ছেড়ে তাদের দখলকৃত এলাকাগুলো লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

চাঁদপুরে মধ্যরাতে ডাকাতের হামলায় নিহত ১, আহত ১
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নামে গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

র্যাব সদস্যদের ওপর হামলা: কক্সবাজারে প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রধান আসামি গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।

তৃতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির কিশ, জাম, কেশম দ্বীপসহ বুশের ও বন্দর আব্বাসে একাধিক হামলা করেছে তারা।

র্যাব সদস্যদের আটকে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র্যাব সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ‘শফিক ডাকাতকে’ গ্রেপ্তার করেছে র্যাব।

গাজায় আবারও ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৫
গাজায় যুদ্ধবিরতি ভেঙ্গে নতুন করে ইসরাইলি হামলায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল (রোববার, ১২ জুলাই) উপত্যকাটির সাবরা এলাকার একটি দোকানে ড্রোন হামলা চালায় ইসরাইল।

তৃতীয়বারের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার জেরে আবারও ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলতি সপ্তাহে এটি তৃতীয় মার্কিন হামলা।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার ‘আত্মগোপন’: শঙ্কা ও অনিশ্চয়তায় দেশ
নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মগোপন বোঝা হয়ে দাঁড়িয়েছে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের জন্য। প্রয়াত নেতা, নিজের বাবা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাতেও দেখা যায়নি তার উত্তরসূরি মুজতবা খামেনিকে। হামলায় আহত নেতা সুস্থ হয়ে উঠছেন বলে ইরানের প্রেসিডেন্ট জানালেও, ধারণা করা হচ্ছে, মুজতবা খামেনি সামনে আসছেন না নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেই।

রুশ জাহাজে ইউক্রেনের রাতভর হামলা
ক্রিমিয়া উপদ্বীপের কাছে একাধিক রুশ জাহাজে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। বাধা দিচ্ছে জ্বালানি সরবরাহের পথেও। বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যে এতগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া রাশিয়ার নৌ সক্ষমতা এবং ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ বজায় রাখার প্রচেষ্টার জন্য বড় ধাক্কা।