স্বাস্থ্যমন্ত্রী
শিগগিরই দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অসংক্রামক ও মরণব্যাধি রোগের ঝুঁকি বাড়তে থাকায় গবেষণা, উদ্ভাবন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় এখনই জোর দিতে হবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

বেড়েছে স্বাস্থ্য বাজেট, মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করবে সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

বেড়েছে স্বাস্থ্য বাজেট, মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করবে সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

বাড়তি বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি স্বাস্থ্যখাতে চলতি বাজেটে বরাদ্দ বেড়েছে উল্লেখ করে বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

সাতক্ষীরার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার একটি স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন মন্ত্রী।

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

এই প্রজন্মের মধ্য থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে তিনি এ নির্দেশনা দেন।

দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন ৩ মন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন ৩ মন্ত্রী

দুর্যোগ মোকাবিলা ও সমন্বয়ের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

ভেজাল-নকল ওষুধ বন্ধে সাঁড়াশি অভিযানে কঠোর সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ভেজাল-নকল ওষুধ বন্ধে সাঁড়াশি অভিযানে কঠোর সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে বাজার থেকে সব ধরনের ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বিপণন সম্পূর্ণ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। দেশজুড়ে নকল ও ভেজাল ওষুধের বিস্তার সম্পূর্ণ রোধ করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

সব উপজেলা হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সব উপজেলা হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পর্যায়ে সব হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব করা হবে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ১৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্প্ল্যাশ’ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

এই বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এই বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এই বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে সরকার ক্যাথ ল্যাব স্থাপন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।