আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে এসব বিষয়ে আলোকপাত করেন মন্ত্রী।
আরও পড়ুন:
কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস আ বিট’। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও কার্ডিয়াক সোসাইটির আয়োজনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীরা।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। আর হৃদরোগীদের চিকিৎসায় নানা রকম উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।





